হোম
আন্তর্জাতিক

হুমকি হতে পারে? জোকার সিনেমা কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ১০:৪০ পূর্বাহ্ণ

joker-pic-mknewsbd

ফাইল ছবি

ব্যাটম্যানের ওপর অন্যায়ের প্রতিশোধ জোকার সিনেমার বিষয়বস্তু সুপারহিরো দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ভিলেন বা খলনায়ক চরিত্র নিয়ে বানানো সিনেমা জোকার মুক্তি পেয়েছে গত শুক্রবার, আর সপ্তাহ পেরুনোর আগেই যুক্তরাষ্ট্রে জন্ম দিয়েছে নানা বিতর্কের। মুক্তির পর থেকে এখনো পর্যন্ত বক্স অফিস রিপোর্ট বেশ ভালো, প্রথম সপ্তাহেই প্রায় ২৫ কোটি মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। কিন্তু এই সিনেমা ইতিমধ্যে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ বাড়িয়েছে। যেদিন সিনেমা মুক্তি পায়, সেই দিনই সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় গোলাগুলির ঘটনা বৃদ্ধির ‘বাস্তব ঝুঁকি’ রয়েছে বলে নিজেদের সদস্যদের সতর্ক করেছে। সাত বছর আগে ব্যাটম্যানের ওপর ভিত্তি করে বানানো সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এর এক প্রদর্শনীর সময় কলোরাডোর অরোরায় এক গোলাগুলির ঘটনায় ১২জন নিহত এবং ৭০জন মানুষ আহত হয়েছিল।
রং করা মুখ নয় সেই ঘটনায় নিহত-আহতদের পরিবারের অনুরোধে অরোরায় ‘জোকার’ মুক্তি দেয়া হয়নি।

২০১২ সালে অরোরায় বন্দুকধারীর গুলিতে ১২জন মানুষ মারা গিয়েছিলেন

২০১২ সালে অরোরায় বন্দুকধারীর গুলিতে ১২জন মানুষ মারা গিয়েছিলেন

২০১২ সালে অরোরায় বন্দুকধারীর গুলিতে ১২জন মানুষ মারা গিয়েছিলেন সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের কাছে পরিবারগুলো চিঠি লিখে আবেদন জানায় যেন তারা সিনেমা থেকে উপার্জিত অর্থের একটি অংশ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত মানুষের জন্য ব্যয় করে। চিঠিতে পরিবারগুলো ওয়ার্নার ব্রাদার্সের কাছে আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইনের সংস্কার যারা চায় না, এমন কোন পার্টিকে যেন তারা ভবিষ্যতে কোনদিন রাজনৈতিক অনুদান না দেয়। সমাজের সকলকে নিরাপদ রাখার দায়িত্ব রাষ্ট্রের সাথে সাথে প্রতিষ্ঠানেরও, সেইটি মনে করিয়ে দেবার লেখা হয়েছে চিঠিতে।

জোকার সিনেমা

জোকার সিনেমা

সমালোচকেরা বলছেন সিনেমায় সন্ত্রাসকে গ্রহণযোগ্য ব্যপার হিসেবে উপস্থাপন করা হয়েছে
এই পরিবারগুলোর অনেকের অভিযোগ, সিনেমাটি জোকারের আজব কর্মকাণ্ডকে লঘুভাবে উপস্থাপন করেছে, ফলে অনেকেই সন্ত্রাসী কাজে উৎসাহিত হতে পারেন। অ্যামেরিকার কয়েকটি শহরের সিনেমা হল ঘোষণা করেছে, মুখোশ পড়ে বা পেইন্ট দিয়ে মুখ রাঙ্গিয়ে কেউ হলে ঢুকতে পারবেন না। সুপারহিরো সিনেমা মুক্তির সময় মুখোশ পড়ে বা পেইন্ট দিয়ে মুখ রাঙ্গিয়ে সিনেমা দেখতে আসার রেওয়াজ রয়েছে সারা দুনিয়াতেই।
উদ্বেগের কারণ কী
জোকার সিনেমা মূলত আর্থার ফ্লেক নামী একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির গল্প, যার পেশাগত ও ব্যক্তিগত জীবনের ব্যর্থতা তাকে এক সময় সহিংস করে তোলে। সিনেমায় অনেক অ্যাকশন ও সহিংস মারপিটের দৃশ্য রয়েছে। ফ্লেকের ন্যারেটিভকে গুরুত্ব দিয়ে হাজির করার জন্য পরিচালক টড ফিলিপসকে দুষছেন সমালোচকেরা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের রিচার্ড লসন সিনেমাটিকে একজন অসুস্থ মানুষের ‘একটি কাণ্ডজ্ঞানহীন প্রচারণা’ বলে অভিহিত করেছেন।

জোকার সিনেমার অভিনেতা ও পরিচালক

জোকার সিনেমার অভিনেতা ও পরিচালক

ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরষ্কার গ্রহণ করছেন জোকার সিনেমার অভিনেতা ও পরিচালক তবে সিনেমার সমালোচনা দেখে বিস্মিত হয়েছেন পরিচালক ফিলিপস। “সিনেমাতে ছোটবেলার কোন দুঃসহ স্মৃতি, ভালোবাসা এবং মমতার অভাবের কথা বলা হয়েছে। আমার মনে হয় মানুষ ক্রমে এর বিষয়বস্তু বুঝতে পারবে। আর সাধারণভাবে বললে শিল্প মাত্রই কিছুটা জটিল হবে, আপনি খুব সরল কিছু খুঁজলে ক্যালিগ্রাফি দেখুন গিয়ে!” জোকারের সমালোচনার জন্য যুক্তরাষ্ট্রের উগ্র বামদের দুষেছেন সিনেমার পরিচালক। “যারা ভুল বোঝার তারা সব সময়ই ভুল বুঝবে, পরিচালকের দায়িত্ব নয় সবাইকে ভালো মন্দের জ্ঞান দেয়া।”
অভিনেতা কী বলছেন
ছবি মুক্তি এক সপ্তাহের মধ্যে সিনেমার এহেন সমালোচনায় কিছুটা অস্বস্তিতে আছেন মূল চরিত্রে রূপদানকারী ফিনিক্স।

মুখোশ পড়ে বা মুখে রঙ লাগিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অনেক শহরে

মুখোশ পড়ে বা মুখে রঙ লাগিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অনেক শহরে

“আমার মনে হয় কোন সিনেমা যদি আপনাকে ভিন্নভাবে ভাবতে শেখায়, সেটা মন্দ নয়। সে কারণেই সিনেমাটা করতে রাজী হয়েছিলাম আমি। “আমার জন্য সহজ ছিল না ব্যপারটা, প্রস্তুতির সময় আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে।”
নেতিবাচক যত চরিত্র
ছবির অভিনেতা কারণে বিতর্ক আর সমালোচনা বেড়েছে বলে অনেকে মনে করেন। কারণ ফিনিক্স খল চরিত্রের জন্য সুপরিচিত। আর নেতিবাচক চরিত্র অনেকের কাছেই ভালো লাগার বিষয়। জোকার মনস্তত্ত্ব নামে বই এর লেখক মনোবিদ ট্রাভিস ল্যাংলি মনে করেন, “আমরা ধারণা করতে পারি যে আমাদের মনের একটি অংশ ভালোবাসে ভাবতে যদি বিধিনিষেধ না থাকতো তাহলে আমরা কি করতাম” ২০০৯ সালে জোকার ছবির আগের সংস্করণে অস্কার জয়ী অভিনেতা হিথ লেজার লাইসেন্সড ‘কসপ্লে’ ওয়ার্নার ব্রাদ্রার্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা কোন খল চরিত্রকে মহিমান্বিত করেনি।”কাল্পনিক চরিত্র জোকার বা সিনেমা কোথাওই বাস্তবজীবনে সহিংসতাকে উৎসাহিত করা হয়েছে এমন ভাবনা কেউ ভেবে থাকলে ভুল করেছেন। সিনেমার বা নির্মাতার বা প্রযোজক প্রতিষ্ঠানের কারো উদ্দেশ্যই মোটেও তা নয়।”

ওয়ার্নার অবশ্য জোকার থিমের বেশ কিছু পন্য বাজারে ছেড়েছে, এর মধ্যে রয়েছে একটি মেরুন ব্লেজার। ফিনিক্স পড়েছিলেন এমন ব্লেজারের রেপ্লিকা ৭৫ ডলারে বিক্রি হচ্ছে।
মেরুন ব্লেজারের রেপ্লিকা

মানসিক স্বাস্থের ব্যপারে নজর দেয়া হয়নি মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন এমনিতেই সমাজে মানসিকভাবে অসুস্থ মানুষদের নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে।
এখন এই সিনেমার কারণে অনেকেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সন্দেহের চোখে দেখা শুরু করতে পারেন। সাংস্কৃতিকভাবে প্রায় সব দেশেই মানসিকভাবে অসুস্থ মানুষদের ভালো চোখে দেখা হয় না।
সিনেমার প্রাপ্তির ঝুলি
এখনো পর্যন্ত সিনেমা দেখে দর্শকেরা বাহবাই দিচ্ছেন। সেই সঙ্গে নেতিবাচক প্রচারণার কারণেও অনেক দর্শক সিনেমা দেখতে যাচ্ছেন। ছবি মুক্তির প্রথম সপ্তাহে কেবল যুক্তরাষ্ট্র থেকে আয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার, যা অক্টোবর মাসে মুক্তি পাওয়া কোন ছবির জন্য একটি রেকর্ড। এছাড়া এ মাসের শুরুতে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরষ্কার জিতেছে জোকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 21 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 1 day আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 1 day আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 1 day আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক