হোম
আইন-বিচার

সুনামগঞ্জ পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তী পর্যায়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ডিসেম্বর/২০২৪ মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মামলার রহস্য উদ্‌ঘাটন, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সর্বোচ্চ মাদক উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল ও বিশেষ সম্মাননা পুরস্কার।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভার পর বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক