হোম
আইন-বিচার

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়ায় ফুলঝোড় নদী ড্রেজিংয়ে উত্তোলিত বালু হরিলুটের অভিযোগ উঠেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনে-রাতে অবাধে ড্রেজার বসিয়ে স্তুপাকৃত বালির সাথে কেটে নেওয়া হচ্ছে খাস ও ব্যাক্তিমালিকানাধীন জমিও। যোগাযোগ ব্যাবস্থার অপ্রতুলতা ও জনবল সংকটের দোহায় দিয়ে নিরব রয়েছে প্রশাসন।

অবৈধ এই বালু ব্যাবসার মালিকানা নিয়ে দ্বন্দ সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপি ও কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা-কর্মিদের মধ্যে, দেখা দিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকাও। সরেজমিন জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়ায় ঘুড়ে স্থানীয় জনসাধারন, বালু ব্যাবসায়ি ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জানা যায়, করতোয়া-ইছামতি-ফুলঝোড় নদী ড্রেজিং প্রকল্পের আওতায় খনন করা হয় ফুলঝোড় নদী। অন্যান্য স্থানের মতই নদী তিরবর্তী হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়ায় পাশাপাশি দুটি স্থানে খাস ও ব্যাক্তিমালিকানাধিন জমিতে ড্রেজিংয়ে উত্তোলিত বালু স্তুপ করে রাখা হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ি স্তুপাকৃত বালির একাংশ জমির মালিকদের জন্য বরাদ্দ দিয়ে বাকি অংশ নিলামে বিক্রি করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নিলামে এই বালির মালিকানা লাভ করে ব্যাবসায়ি আবুল কালাম আযাদের মান ইঞ্জিনিয়ারিং।

নিলামে বালির মালিকানা লাভের পর বিক্রি শুরু হলে একটি চক্রের অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আযাদের নিলাম বাতিল করার পাশাপাশি ফুলঝোড় ডিগ্রি কলেজের সামনে তার উত্তোলিত বালুর স্তুপও বাজেয়াপ্ত করা হয়। ড্রেজিং ও ড্রেজিংজাত বালু ব্যাবস্থাপনায় গঠিত জেলা কমিটির এই সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়ে পরবর্তীতে একটি আবেদনও করেন মান ইঞ্জিনিয়ারিংয়ের মালিক আবুল কালাম আযাদ।

কিন্তু আবুল কালাম আযাদের নিলাম বাতিল করার পর থেকেই অবাধে আলোকদিয়ার ঐ স্তুপ দুটি থেকে ড্রেজারের মাধ্যমে বালি কর্তন ও বিক্রি শুরু করে স্থানীয় যুবলীগ নেতা আব্দুল কাদের জিলানী, আওয়ামীলীগ নেতা, আলোকদিয়া গ্রামের জাকির হোসেনসহ একটি চক্র। জমি ইজারাদার হিসেবে ড্রেংজিয়ের ঐ বালির একাংশের মালিকানা দাবি করলেও অসাধু এই চক্রটি নিলাম হওয়া বালি, খাসজমি ও স্থানীয় কৃষকদের মালিকানাভুক্ত জমিও কর্তন করে নিচ্ছে। গতকাল শনিবারও দিনভর লোড ড্রেজার, ভলগেট দিয়ে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে বালি, জমি কর্তন করতে দেখা যায়।

এদিকে বালির সাথে কৃষকদের জমি ও খাস জমি কর্তন করে বালি বিক্রিতে স্থানীয়দের সাথে নিয়ে বাধার সৃষ্টি করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় ব্যাবসায়ি মো: সামিদুল ইসলাম। দুই পক্ষের মধ্যে হাতা-হাতির ঘটনাও ঘটে কয়েক দফা। এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলনকারি কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ-যুবলীগ নেতা-কর্মিদের সাথে স্থানীয় বিএনপি নেতা-কর্মিদের সংঘাতের আশংকা দেখা দিয়েছে।

তবে অবৈধভাবে ও নিয়ম অমান্য করে বালি উত্তোলন বন্ধে দেখা যায়নি কোন প্রশাসনিক হস্তক্ষেপ। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: শাহিন রেজা বলেন, আলোকদিয়া থেকে বালু উত্তোলন নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হলে অভিযান পরিচালনা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 4 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 24 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক