হোম
দুর্ঘটনা

সিরাজগঞ্জে আদালতে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে সিরাজগঞ্জে আদালতের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গুরুতর অবস্থায় ওই পুলিশ সদস্যকে

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।রোববার (১৮ জুন) দুপুরে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ঘটনাটি ঘটে।আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের (১ মার্চ) তিথি আক্তার বন্যা বাদী হয়ে তার স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয় পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন। প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এসময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আসামি বলেন, ‘আমি সংসার করবো না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।’ এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য তিন তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের (ভারপ্রাপ্ত পিপি) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। এক পর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক. ডা. রোকন উদ্দিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আহত ওই ব্যক্তি বড় কোনো আঘাত পাননি। দুই এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 21 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক