হোম
নির্বাচিত কলাম

সিঙ্গাপুরে নবজাতকের প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দুই বাংলাদেশি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ

Baby-in-Dustbin-take-care-mknewsbd

ফাইল ছবি

পাটোয়ারী ও মোস্তফা কামাল নামের দুই বাংলাদেশি সিঙ্গাপুরে ময়লার স্তূপ (ডাস্ট চেম্বার) থেকে সদ্য ভূমিষ্ঠ একটি শিশু উদ্ধার করে প্রশংসায় ভাসছেন। সম্প্রতি সিঙ্গাপুরের বেদোক নর্থ স্ট্রিটের ব্লক ৫৩৪ এর কাছাকাছি ময়লা ফেলার চেম্বার থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান ওই দুই বাংলাদেশি। তারা সুপারভাইজারের সহযোগিতায় শিশুটির জীবন বাঁচান। শামীম পাটোয়ারী বলেন, ডাস্ট চেম্বার থেকে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পাই। প্রথমে বুঝে উঠেতে পারিনি। ভেবেছিলাম খেলনা শিশুর আওয়াজ। পাশের সহকর্মীকে জিজ্ঞেস করা মাত্রই সেও বলে আমিও কান্না শুনতে পাচ্ছি। কাছে গিয়ে দেখি মোড়ানো একটি পত্রিকার ভেতর থেকে শব্দ আসছে। এরপর কাগজ খুলে দেখি প্লাস্টিকের ব্যাগে রক্তে ভেজা একটি শিশু।

মোস্তফা কামাল বলেন, ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ আসছিল, যা দেখে আমরা ভয় পেয়ে যাই। পরে সঙ্গে সঙ্গে আমাদের সুপারভাইজারকে খবর দিই। সুপারভাইজারসহ আমরা ব্যাগটি খুলি। দ্রুত শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। এ খবর তাৎক্ষণিক দেশটিতে ছড়িয়ে পড়ে। সিঙ্গাপুরের জাতীয় পত্রিকায় নিউজও হয়। সিঙ্গাপুরিয়ানরা বাংলাদেশিদের কাজের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। অভিবাসী শ্রমিক কেন্দ্রের চেয়ারম্যান ইয়ে গুয়াত কাওয়াং দুই বাংলাদেশিকে মহৎ কাজের জন্য এমডব্লিউসি পুরস্কার প্রদান করেন। পাশাপাশি দু’জনকে ৫শ ডলারের ভাউচার দেন। ইয়েও বলেন, তাদের এমন মহৎ কাজ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাই তাদের কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের সামান্য উপহার। আশা করি বাংলাদেশিরা তাদের এমন মহৎ কাজ সবসময় করে যাবে। এ সময় তিনি অভিবাসী শ্রমিকদের প্রশংসা করেন।

তিনি বলেন, এজাতীয় কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। ময়লার স্তূপে সদ্য ভূমিষ্ঠ শিশুকে ফেলা যাওয়া সত্যিই অমানবিক। আমরা মনে করি এই পুরস্কারের উদ্দেশ্য কেবল এমন মহৎ কাজের জন্য নয়, অন্যকেও ভালো কাজে উদ্বুদ্ধ করা। পুরস্কার পেয়ে শামিম ও মোস্তফা বলেন, বিদেশিদের কাছ থেকে পুরস্কার পেয়ে সত্যিই নিজেকে সম্মানিত বোধ করছি। কিছু পাবার আশায় ভালো কিছু করা যায় না। আমরা ভালো কিছু করেছি এবং একটি শিশুর জীবন বাঁচিয়েছি। বাচ্চাটির জীবন বাঁচিয়ে এখন খুব ভালো লাগছে। এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশি রাজীব কর্মস্থলের গাড়ি পার্কিং করার সময় মানিব্যাগসহ ১০ হাজার ডলার কুড়িয়ে পান, যা বাংলাদেশি টাকায় ৬ লাখের বেশি। রাজীবের এই সততার খবর সিঙ্গাপুরের কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তাকে বাংলাদেশি হিরো বলে আখ্যায়িত করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 15 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক