হোম
ঢাকা

সাভারে রাত শেষ হলেই ইউপি নির্বাচন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা সাভার থেকেঃ আগামীকাল ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। এই ধাপে সাভারের ১১টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিজিবি মোতায়েনসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। যেখানে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। তৃণমূল পর্যায়ে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার আরও বলেন, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে নির্বানচন অনুষ্ঠিত হবে। আপনারা লক্ষ্য করেছেন অতীতে কেরানীগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। ঠিক এরকমই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। সাভার বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ উপজেলা, এখানে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মাননীয় নির্বাচন কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশনায় সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সাভার উপজেলা প্রশাসন। আসন্ন এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই নির্বাচনে ভোটারগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়েও প্রস্তুত সাভার উপজেলা প্রশাসন।

নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে ইউএনও মাজহারুল ইসলাম জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ২২জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ শুরু করেছেন। এছাড়াও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। পুলিশ বাহিনীর ১৫টি মোবাইল টিম এবং এপিবিএন এর ৬টি স্ট্রাইকিং ফোর্স সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশবাহিনী নির্বাচনকে কেন্দ্র করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে সাভার উপজেলায় মোতায়েনকৃত ৪ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছেন। র‍্যাবের ৫টি এলিট টিম নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে। এছাড়াও অতিরিক্ত ২ প্লাটুন ব্যাটেলিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহনের দিন প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য সহ নিরাপত্তা কর্মীদের একটি দল ভোট কেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনের কার্যে নিয়োজিত প্রত্যেক সরকারি কর্মকর্তা, কর্মচারী, অন্যান্য ব্যক্তিবর্গ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, সম্মানিত ভোটারবৃন্দ ও মিডিয়ার কর্মীবৃন্দ সহ সর্বসাধারণের অংশগ্রহণে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাভার উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

রাত পোহালেই ঢাকার সাভার উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপের ইউপি নির্বাচন। উপজেলার মোট ১২টি ইউনিয়নের মধ্যে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ বাদে মোট ১১টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ প্রস্তুত সাভার উপজেলা প্রশাসন। এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মাননীয় নির্বাচন কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশনায় সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সাভার উপজেলা প্রশাসন। আসন্ন এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই নির্বাচনে ভোটারগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়েও প্রস্তুত সাভার উপজেলা প্রশাসন।

নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে ইউএনও মাজহারুল ইসলাম জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ২২জন বিজ্ঞ ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ মাঠে কাজ শুরু করেছেন। এছাড়াও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। পুলিশ বাহিনীর ১৫টি মোবাইল টিম এবং এপিবিএন এর ৬টি ‘স্ট্রাইকিং ফোর্স’ সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশবাহিনী নির্বাচনকে কেন্দ্র করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে সাভার উপজেলায় মোতায়েনকৃত ৪ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছেন। র‍্যাবের ৫টি ‘এলিট টিম’ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে।

এছাড়াও অতিরিক্ত ২ প্লাটুন ব্যাটেলিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহনের দিন প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য সহ নিরাপত্তা কর্মীদের একটি দল ভোট কেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনের কার্যে নিয়োজিত প্রত্যেক সরকারি কর্মকর্তা, কর্মচারী, অন্যান্য ব্যক্তিবর্গ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, সম্মানিত ভোটারবৃন্দ ও মিডিয়ার কর্মীবৃন্দ সহ সর্বসাধারণের অংশগ্রহণে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাভার উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভার মডেল থানার পরিদর্শক কাজী মইনুল ইসলাম, আশুলিয়া থানার পরিদর্শক কামরুজ্জামান, ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 15 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক