হোম
অপরাধ

সাভারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৫ ছিনতাইকারী আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।টানা ২৪ ঘন্টা সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়।

রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত পরিচালিত টানা ২৪ ঘন্টার অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ জুন) রাত দশটায় তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় যাত্রীদের জিম্মি করে ছিনতাই করার অভিযোগ রয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই চক্রটি প্রতিদিনই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার ছুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনী আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিঅ্যান্ডবি ও সিঅ্যান্ডবি থেকে সাভারের রোডিও কলোনী এলাকায় তিন ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করতো।

এছাড়াও দলনেতা সোহেলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানানো হয়। এই অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম এবং আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্য অংশগ্রহণ করেন।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 hour আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক