হোম
অপরাধ

সাভারে চাঁদাবাজি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া আওমী সন্ত্রাসী বাহিনীরা 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: ঢাকার সাভার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মজিদ পুর ইমান্দিপুর শাহিবাগ রাজাশন রোড অন্ধ মার্কেটের আস পাশে সাভার বাজার স্ট্যান্ডে মুরগি পুটি থেকে শুরু বাজারে স্ট্যান্ডের বিভিন্ন স্থান এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

দীর্ঘ ১৬ বছর আওমীলিগের সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে রাখার পর, সাভার উপজেলা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সহচর হেলাল ওরফে মুরগি হেলাল, সোহেল ওরফে ল্যাংড়া সোহেল তার ক্যাডার বাহিনী নিয়ে এখনো সশস্ত্র অবস্থায় এলাকা দাপিয়ে বেড়াচ্ছে।

মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে চাঁদা আদায়, পরিবহন থেকে চাঁদা আদায়, মার্কেট থেকে চাঁদা আদায়, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদা আদায়, মুরগির গাড়ি থেকে চাঁদাবাজির কোটি টাকার ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা এখনো মরিয়া।

ছাত্র-জনতা হত্যা মামলার আসামিরা গ্রেফতার হলে ফ্যাসিস্ট আমলে নির্যাতিত আওয়ামী বিরোধী নেতারাও তাদের ছাড়াতে তদবির করায় সিদ্ধান্ত নিতে অনেক সময় বেকায়দায় পড়ছে পুলিশ। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। নিষিদ্ধ আওয়ামী বিরোধী নেতাদের তদবিরে জুলাই আন্দোলনে হত্যাকারীদের ধরতে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হচ্ছে পুলিশকে। অভিজ্ঞ সন্ত্রাসীদের দলে নিয়ে পূর্বের রাজত্বের হাত বদল হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ লাঠি সোটা নিয়ে মহড়া চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলাল ও তার অন্যতম সহযোগী সোহেল ওরফে ল্যাংড়া সোহেল।

মুরগি হেলাল ও লেংড়া সোহেলের নেতৃত্বে গত কয়েকদিন যাবত সাভার বাজার বাসস্ট্যান্ডের বিভিন্ন মার্কেটের ফুটপাতের সামনে অস্থায়ী দোকান বসিয়ে নীরব চাঁদা আদায়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে বিরুলিয়া রোড বন্ধ করে দোকান বসানোর ঘটনায় যানজটের সৃষ্টি হলে তাদের বাধা দেয় মার্কেট কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রের মহড়া চালিয়ে মার্কেটে ভাংচুর করে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় এই সন্ত্রাসী বাহিনী। এ সময় মার্কেট ইনচার্জসহ কয়েকজনকে গুলি করে হত্যার হুমকি দেয় যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলাল।

এ ঘটনায় নিন্দা জানিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।এ বিষয়টি নজরে আনলে বিএনপি’র দায়িত্বশীল নেতারাও সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলাল ও ল্যাংড়া সোহেলের বিচরণে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।

ফ্যাসিস্ট আমলে হেলালের নির্যাতনের শিকার ভুক্তভোগী ব্যবসায়ী শরীফ জানান, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের কারণে সাভার থানাতেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে এই বাহিনীর বিচার ফ্যাসিস্ট আমলে করা সম্ভব হয়নি। তারা এলাকায় আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি, তাদের এখনই প্রতিহত করতে হবে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, তারা যেই হোক না কেন, যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘অপরাধী ধরতে পুলিশ এখন আরো সচেতন এবং এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমরা অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি,কোন সন্ত্রাসীর স্থান সাভার থানা এলাকায় হবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 hour আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 hour আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক