হোম
নির্বাচিত কলাম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২১ ১:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে অনুমতি পেতে সরকারের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। খালেদা জিয়ার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার বোন সেলিমা ইসলাম তাকে (খালেদা) চিকিৎসার জন্য বিদেশে (লন্ডন) নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানায় সূত্র।

জানা যায়, গত ১০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। গত ১৫ এপ্রিল সিটিস্ক্যান করার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরদিনই সেলিমা ইসলাম ওই আবেদন করেন। এদিকে, গত ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পজিটিভ রিপোর্ট আসলে খালেদা জিয়াকে গত ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ মে আবারো করোনা টেস্ট করা হয়। এতেও তার রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। যদিও বিএনপি নেতা ও খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, তার কোনো উপর্সগ নেই এবং তিনি ভালো আছেন।

এদিকে, এই অবস্থার মধ্যেই সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। জানা গেছে, শ্বাসকষ্ট কমাতে খালেদা জিয়াকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুব বেশি ভাল না। দলীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান বিশেষ বিমানে করে তাকে (খালেদা) সেখানে (লন্ডন) নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চান।

এ ব্যাপারে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত (গ্রিন সিগন্যাল) পেলেই বিশেষ বিমানে যেকোনো সময় বিএনপি নেত্রীকে লন্ডন নেওয়া হতে পারে। তবে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। অন্যদিকে, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 2 hours আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক