হোম
রাজশাহী

সান্তাহারে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও স্বর্ণ-টাকা ছিনতাইয়ের মামলা।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে পথরোধ করে মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতার বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছাত্রদল নেতা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

মামলার আসামীরা হলেন- রবিন হোসেন (২৪) তিনি সান্তাহার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তার বড় ভাই রকি হোসেন (৩৪)। তারা দুজনই সান্তাহার পৌর শহরের কলসা পুরাতন বাজার এলাকার মৃত ইয়াচিন আলীর ছেলে। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন (৩৫) এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ছিনতাই ও মারধরের ঘটনায় তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে তোফাজ্জল হোসেন তার শালক সজীব হোসেনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ির পাশের একটি দোকানে পান খেতে যান। পান নিয়ে ফেরার পথে সান্তাহার পৌর শহরের হলুদঘর পুরাতন বাজারে সজীবের চায়ের দোকানের সামনে পৌঁছামাত্র রকি হোসেন তার পথরোধ করেন এবং কোনো কারণ ছাড়াই কিল-ঘুষি মারতে শুরু করেন।

মারধরের কারণ জানতে চাইলে রকি তার ভাই রবিন হোসেনকে ঘটনাস্থলে ডেকে নেন। রবিন সেখানে পৌঁছে চায়ের দোকানের পাশে পড়ে থাকা ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে তোফাজ্জল হোসেনের ওপর সজোরে আঘাত করেন। আঘাত এড়াতে গেলে তার বাম গালে আঘাত লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে দুই ভাই মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম সৃষ্টি করেন।

একপর্যায়ে প্রাণ বাঁচাতে ভুক্তভোগী চিৎকার দিয়ে পালানোর চেষ্টা করলে রকি হোসেন কোমরে থাকা ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর অভিযুক্তরা তার কাছ থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন, আট আনা ওজনের একটি আংটি, একটি হাতঘড়ি এবং শালকের বিয়ের খরচ বাবদ রাখা নগদ ৫০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত তোফাজ্জল হোসেনকে মোটরসাইকেলে করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ঘটনার পর একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রবিন হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক