মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী (৬৬)কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউন নবী ওই মহল্লার মৃত হাজি সাইফুজ্জামানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে রেজাউন নবী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, রেজাউন নবীর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।