হোম
অর্থনীতি

সরকার হিমাগারে আলুর দাম প্রতি কেজিতে ২২ টাকা বেঁধে দিল  

মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

হিমাগারে আলুর দাম প্রতি কেজিতে ২২ টাকা বেঁধে দিল। ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে, বিক্রি করা হবে আগামী অক্টোবর-নভেম্বর মাসে। ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে হিমাগারের গেইটে আলুর দাম কেজি প্রতি ২২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং আগামী অক্টোবর-নভেম্বর মাসে তা বাজারে বিক্রি করা হবে বলে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

কৃষকের স্বার্থ সুরক্ষায় এবং উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করে এই চার সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশ পর্যালোচনার পর সরকার তিনটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হল- হিমাগারের গেইটে আলুর ন্যূনতম মূল্য কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ; সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন আলু বাজারে আসে শীতের শেষ দিকে। মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত আলুর দাম কম থাকে। মার্চ-এপ্রিল মাস থেকে হিমাগারে আলু মজুদ করেন কৃষক ও আড়তদারেরা। এরপর সারা বছর হিমাগার গেইট থেকে পাইকারি দরে আলু বিক্রি হয়। সেই দরই ২২টাকা নির্ধারণ করা হল।

অর্থাৎ, হিমাগার থেকে পাইকারের হাত ঘুরে খুচরো দোকানে আসতে আসতে সেই আলুর দাম বেশ খানিকটা বাড়বে। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় চলতি বছর রেকর্ড পরিমাণে আলু উৎপাদন করেছেন কৃষকরা। প্রায় ১ কোটি ৩০ লাখ টন আলু উৎপাদিত হয়েছে এ বছর।

চাহিদার তুলনায় প্রায় ৪০ লাখ টন বেশি আলু উৎপাদিত হওয়ায় মৌসুমের শুরুতে বাজারমূল্য কমে যায়। কৃষকরা উৎপাদন খরচই তুলতে পারছেন না বলে সংবাদমাধ্যমে খবর আসে। ওই অবস্থায় হিমাগার পর্যায়ে আলুর দাম বাড়ানোর দাবি জানিয়ে জুলাই মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ হিমাগার সমিতি।

সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সে সময় বলেছিলেন, চলতি বছর প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে গড়ে ১৭ টাকা করে। এর সঙ্গে হিমাগারের ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় দাঁড়ায় প্রায় ২৫ টাকা। কিন্তু হিমাগার গেইটে তখন আলু বিক্রি হচ্ছিল ১৩ থেকে ১৫ টাকা কেজি দরে। তাতে কৃষক লোকসানে পড়ছে।

এ অবস্থায় আলু চাষীদের বিপর্যয়ের হাত থেকে রক্ষার হিমাগার গেটে প্রতি কেজি আলুর ন্যূনতম বিক্রয় মূল্য ২৫ টাকা নির্ধারণ করার অনুরোধ জানানো হয় চিঠিতে। সেই দাবি পুরেটা না মানলেও সরকার এখন হিমাগারের গেইটে আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে দিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক