হোম
নির্বাচিত কলাম

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে দেওয়ার জন্য আনা ইনজেকশনের ভায়াল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বিলানী (১১) নামের টাইফয়েডে আক্রান্ত এক শিশুকে মেয়াদোত্তীর্ণ হওয়া ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে। শিশুটির বাবা আকতার হোসেন গত শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ করেন। তবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ভুল করে রোগীর কাছে নেওয়া হয়েছিল, কিন্তু শরীরে প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিঠুন দেবনাথ। এ নিয়ে তিনি বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ জানার পর নার্স ওই ইনজেকশন প্রয়োগ করেননি। একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
গত সোমবার (২০ মার্চ) উপজেলার ডাঙ্গীবাজার এলাকার বাসিন্দা আকতার হোসেন টাইফয়েডের কারণে ছেলে জ্বিলানীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছেলেকে দিনে দুইবার ইনজেকশন দেওয়ার কথা। এ ছাড়া অন্যান্য সেবা দেওয়া হলেও ছেলের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে একজন নার্স ছেলেকে ইনজেকশন পুশ করতে আসেন। এ সময় আমার স্ত্রী লক্ষ্য করেন যে ভায়াল থেকে ইনজেকশন দেওয়া হবে তার মেয়াদ ৫ মাস আগে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানালে ওই ভায়াল থেকে আমার ছেলেকে আর ইনজেকশন পুশ করেননি ওই নার্স। এরপর থেকে আর হাসপাতালের কোনো ইনজেকশন ছেলেকে পুশ করতে দিচ্ছি না। বাইরের দোকান থেকে ইনজেকশন কিনে এনে দিচ্ছি।’
জিলানীর মা বলেন, ‘আমার ধারণা এ ঘটনার আগে ছেলের শরীরে প্রয়োগ করা ইনজেকশনগুলোও মেয়াদোত্তীর্ণ ছিল। এ কারণেই হয়তো আমার ছেলের অবস্থা আরও খারাপ হচ্ছিল।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিকেলে দায়িত্বে থাকা নার্স কুলসুম বলেন, ‘আমরা চিকিৎসকের দেওয়া পরামর্শপত্র অনুযায়ী হাসপাতালে থাকা ইনজেকশন প্রয়োগ করে থাকি। তবে প্রয়োগের আগে সেগুলোর মেয়াদ রয়েছে কি না সেটা অবশ্যই যাচাই করি। তবে জিলানীর কী হয়েছে তা আমি জানি না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আলমাস বলেন, ‘পাঁচ মাস আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীর কাছে যাওয়ার সুযোগ নেই। রোগীর স্বজনদের করা অভিযোগ তদন্ত করে দেখা হবে। এ ধরনের ঘটনা যেন পরবর্তী সময়ে না ঘটে এর জন্য যা যা প্রয়োজন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 9 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 9 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 9 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক