হোম
বগুড়া

সংস্কার না পেরোতেই কঙ্কালসার গাইবান্ধা হাসপাতালের রাস্তা অনিয়ম ও হরিলুটের অভিযোগ।

 মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের প্রধান গেট থেকে জরুরি বিভাগ (ইমারজেন্সি) পর্যন্ত যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণের মাত্র এক মাসের মাথায় চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া এই সংস্কার কাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, উন্নয়নের নামে এখানে সরকারি অর্থের প্রকাশ্য ‘হরিলুট’ হয়েছে।

বেহাল দশা ও নিম্নমানের সামগ্রীর ব্যবহার। সরেজমিনে গিয়ে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দেড় মাস আগে বিপুল অর্থ ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটির পিচঢালাই ও সংস্কার কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু মাস না পেরোতেই রাস্তার পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে কঙ্কালসার রূপ ধারণ করেছে। বর্তমানে রাস্তাটি দেখে চেনার উপায় নেই যে এটি মাত্র কিছুদিন আগেই সংস্কার করা হয়েছিল।

নিকৃষ্ট মানের ইট: কাজ চলাকালীন সময়েই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমানে রাস্তায় দৃশ্যমান একদম নিম্নমানের ৩ নম্বর বা তার চেয়েও নিকৃষ্ট ইটের চিত্র ফুটে উঠেছে।
কাদা ও খানাখন্দ: সামান্য বৃষ্টিতেই রাস্তার ইট-খোয়া গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। পুরো রাস্তা জুড়ে এখন শুধু লাল কাদা আর বড় বড় খানাখন্দের ছড়াছড়ি।

ভোগান্তিতে মুমূর্ষু রোগী ও সাধারণ মানুষ,
যে রাস্তা দিয়ে ২৪ ঘণ্টা মুমূর্ষু রোগীদের জরুরি বিভাগে আনা-নেওয়া করা হয়, সেই রাস্তার এই কঙ্কালসার চেহারার কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ইজিবাইক, রিকশা কিংবা অ্যাম্বুলেন্স নিয়ে ইমারজেন্সিতে পৌঁছাতে গিয়ে তীব্র ঝাঁকুনির মুখে পড়তে হচ্ছে রোগীদের। ভাঙা ও কর্দমাক্ত রাস্তায় রোগী বহনকারী যানবাহন উল্টে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে। বিশেষ করে গর্ভবতী নারী। এবং স্ট্রোকের রোগীদের। জন্য এই রাস্তাটি এখন যেন এক মৃত্যুফাঁদ হিসেবে আবির্ভূত হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ: হাসপাতালের মতো এমন একটি স্পর্শকাতর জায়গায় সরকারি টাকার এভাবে অপচয় আর হরিলুট হবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং ঠিকাদারের যোগসাজশ ছাড়া এত নিম্নমানের কাজ হওয়া অসম্ভব। আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু তদন্ত চাই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আধুনিক রেলস্টেশনে রাস্তার বেহাল দশা।
জনদুর্ভোগ 5 minutes আগে

ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা।
খুলনা 16 hours আগে

সংস্কার না পেরোতেই কঙ্কালসার গাইবান্ধা হাসপাতালের রাস্তা অনিয়ম ও হরিলুটের
বগুড়া 18 hours আগে

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর।
রংপুর 20 hours আগে

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি,থানায় অভিযোগ।
অপরাধ 2 days আগে

চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
রংপুর 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা-২০২৬ দিবস পালিত।
জাতীয় 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাসে ৩০০ পিস অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার,গ্রেফতার ১।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক