হোম
নির্বাচিত কলাম

শুধু একটা দলের পরিবর্তে আরেকটা দলকে বসানোর জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি-নাহিদ ইসলাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দলকে বসানোর জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি।

আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের অসম্পূর্ন কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই যাত্রা। আমরা অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। জুলাই ঘোষনাপত্র, জুলাই সনদ নিয়ে তালবাহানা চলছে। বলা হচ্ছে- জুলাই ঘোষনাপত্রের নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহিদ হয়েছে, আহত হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি এই ঘোষনাপত্রে ও সংবিধানে থাকতে হবে। তাদের রাজনৈতিক নিরাপত্তার কথাও থাকতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে। যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরন হবে। কিন্তু দুঃখের বিষয়- সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পুরন হয়নি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, একটি নতুন বাংলাদেশ এবং বাংলাদেশকে বিনির্মান এখনো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি, সেই স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেয়ার চেষ্টা চলছে। সেই আগের সিন্ডিকেট, আগের দূর্নীতিবাজ, আগের লুটেরাদের সেইভ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ তথা ছাত্র-তরুণেরা রাজপথে নেমে এসেছিল, নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। আমাদের দাবীর সমর্থনে আগামী ৩ আগষ্ট কেন্দ্রীয় শহিদ মিনারে গণজমায়েত হবে। সেখানে আমরা ২৪ এর মতো বিশাল গণজমায়েতের মাধ্যমে আমাদের দাবীর কথা তুলে ধরবো এবং ২৪ এর আন্দোলনের মতোই সফল হবো ইনশাআল্লাহ।

“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ৪ জুলাই’২৫ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইন্সটিটিউট মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সমন্বয়ক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মনিম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা, সিনিয়র যুগ্ম আহবায়ক শামান্ত শারমিন প্রমুখ।

এর আগে নাহিদ ইসলামসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা আহত ও শহিদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা ওইসব পরিবারকে সান্তনা দেন। নেতৃবৃন্দ উত্তরাঞ্চলের প্রতিটি জেলা, উপজেলায় গিয়ে সমাবেশের মাধ্যমে জুলাই সনদের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 21 minutes আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »