হোম
আইন-বিচার

র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মে, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোটরসাইকেল করে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে দিনাজপুর টু ফুলবাড়ী হাইওয়ে পাকা রাস্তা দিয়ে দিনাজপুর অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০২ মে ২০২৩ খ্রিঃ বিকেলে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ১০ নং পূনট্টি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামস্থ দিনাজপুর টু ফুলবাড়ী হাইওয়ে পাকা রাস্তার উপর র‌্যাবের একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করে ৪৬ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (২৮), পিতা- মোঃ আব্দুল করিম, সাং- কুড়িয়াল, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ২নং আলাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বারাইহাট বাজারস্থ’ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বারাইহাট শাখা দিনাজপুর এর সামনে দিনাজপুর টু ফুলবাড়ী হাইওয়ে পাকা রাস্তার পৃথক আরো একটি চেকপোস্ট পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৯৯ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৯১ বোতল ফেন্সিগ্রীপ সর্বমোট ১৯০ বোতল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল মিয়া ওরফে ফেন্সি আপেল (২৭), পিতা- মোঃ ফেরদৌস খোকন, সাং-বাউনা ইটাই, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ২। মোঃ জাকির (২৭),পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-দক্ষিণ সানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃত আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী সিএনজি এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

উল্লেখ্য যে, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল মিয়া ওরফে ফেন্সি আপেল এবং মোঃ জাকির হোসেন ওরফে জাকির দিনাজপুরের মাদক সিন্ডিকেটের অন্যতম মূলহোতা। তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে তাদের পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশলে সরবরাহ করে আসছে। ধৃত আসামী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল মিয়া ওরফে ফেন্সি আপেল এর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। আরো উল্লেখ্য যে, র‌্যাবের এ দুটি বিশেষ অভিযানে সর্বমোট ২৩৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে তাদের পরিচালিত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করে ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর এবং ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 4 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 15 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 16 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 18 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 19 hours আগে

শ্রমিকদের কণ্ঠে আজও একই আকুতি আমরা সহানুভূতি চাই না, চাই
জনদুর্ভোগ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে চলন্ত ট্রেনে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি আটক
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক