হোম
আইন-বিচার

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট:দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

রেলওয়েকে আধুনিক ও জনবান্ধব করার স্বপ্ন নিয়ে আয়োজিত গণশুনানিতে উঠে এসেছে অব্যবস্থাপনার ফিরিস্তি আর দুর্নীতির নানা অভিযোগ। বুধবার সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে আয়োজিত এই গণশুনানিতে সাধারণ মানুষের ক্ষোভ আর সরাসরি প্রশ্নে রেলওয়ের ভেতরকার চাঞ্চল্যকর অনিয়মগুলো প্রকাশ পায়।

গণশুনানিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল দিনাজপুর রেলওয়ে স্টেশনের বর্তমান ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানের দীর্ঘমেয়াদী অবস্থান। নিয়ম অনুযায়ী একজন সুপারিন্টেন্ডেন্ট ৩ বছরের বেশি এক জায়গায় থাকার কথা নয়, কিন্তু তিনি প্রায় ১০ বছর ধরে একই স্টেশনে দায়িত্ব পালন করছেন। সাধারণ যাত্রীরা প্রশ্ন তোলেন – এত বছরে কি রেলওয়েতে আর কোনো যোগ্য লোক পাওয়া যায়নি, নাকি এই দীর্ঘ অবস্থানের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে?

ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্টের উপস্থিতিতেই স্টেশনের অবকাঠামোর চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি, স্টেশনের বহির্বিভাগ ময়লা পানিতে তলিয়ে থাকলেও দেখার কেউ নেই। এমনকি পাম্পের মোটর বন্ধ করার সামান্য দায়িত্বটুকুও কেউ পালন করে না। ফলে নোংরা পানি মাড়িয়েই স্টেশনে যাতায়াত করতে হয় যাত্রীদের।

পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেলওয়ের শত শত ঝুঁকিপূর্ণ কোয়ার্টার এখন অবৈধ দখলে। অভিযোগ উঠেছে, যাদের নামে কোয়ার্টার বরাদ্দ, তারা সেখানে না থেকে সাধারণ মানুষের কাছে ভাড়া দিয়ে ব্যবসা করছেন। অন্যদিকে, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী আইন ভেঙে এখনো রেলের জমি ও ঘর দখল করে আছেন।

রেলওয়ে জিআরপি থানার করুণ দশা তুলে ধরেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের অর্থ সম্পাদক আব্দুস সালাম, তিনি জানান, দীর্ঘ সময় আগে পরিত্যক্ত ঘোষিত একটি জরাজীর্ণ ভবনে পুলিশ সদস্যরা জীবনঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এমনকি থানায় যাওয়ার মতো কোনো সঠিক রাস্তাও অবশিষ্ট নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা ও বিভাগীয় প্রকৌশলী মো. শিপন সাধারণ মানুষের এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তারা জানান, উত্থাপিত সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, রেলওয়ের এই অব্যবস্থাপনা দূর করে সেবার মান নিশ্চিত করতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 5 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক