হোম
আইন-বিচার

রাবি’র অধ্যাপকের গাড়ির গতিরোধ করে মারধর ও হত্যাচেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের গাড়ির গতিরোধ করে তাঁকে নামিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী অধ্যাপক মতিহার থানায় একটি মামলা করেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর তালাইমারী রুয়েট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা (৫৩)। অভিযুক্তরা হলেন মো. মিনহাজ আবেদীন (৩৯) ও মো. মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। তারা রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকার বাসিন্দা। এর আগে ঘটনার স্বাক্ষী মো. মামুনুর রশিদকে (৩৫) সঙ্গে নিয়ে মতিহার থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষক।

মামলার এজাহারে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন অধ্যাপক মুহাম্মদ আলী রেজা। পথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মূল ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি হোটেলের সামনে মিনহাজ ও মোসাদ্দেক গাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে গালিগালাজ করতে থাকেন।

আরো বলা হয়েছে, একপর্যায়ে তাঁকে গাড়ি থেকে বের হতে বাধ্য করেন। এ সময় মুখে ও বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে তালাইমারীর দিকে যান। এ সময় তাদের পিছু নিলে মোটরসাইকেল থামিয়ে আবারও গালিগালাজ করেন।তাদের মোটরসাইকেলের নম্বর দেখতে গেলে একজন পালিয়ে যান।

অপরজন ফের মারধর করেন এবং গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন জড়ো হলো অধ্যাপককে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন। তবে চেষ্টা করেও অভিযুক্ত অন্যজনের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগী অধ্যাপক মুহাম্মদ আলী রেজা বলেন, ‘আমার সঙ্গে কেন এমন করেছে, জানি না। এর আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করা হয়েছে, হত্যাও করা হয়েছে। আমি থানায় মামলা করেছি। এখন পুলিশ তদন্ত করে দেখবে, এদের সঙ্গে মৌলবাদী বা জঙ্গিবাদীদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, দেশের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে, এটাই আমার চাওয়া।

মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, রাতে ভুক্তভোগী মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় জনকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 3 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 3 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 3 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 9 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 18 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক