হোম
আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে ইরানের যাত্রীবাহী বিমান এসে পড়লো হাইওয়েতে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২০ ৭:৪০ পূর্বাহ্ণ

Air-craft-accident-mknewsbd

ফাইল ছবি

একেবারে হাইওয়ের মাঝখানে এসে থেমেছে যাত্রীবাহী বিমানটি ইরানের একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে একটি ব্যস্ত মহাসড়কের মাঝখানে গিয়ে পড়েছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাহারে এই দুর্ঘটনায় অবশ্য বিমানটির ১৩৫ জন যাত্রীর সবাই অক্ষত রয়েছেন।
কাস্পিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে অবতরণের সময় এটির ল্যান্ডিং হুইল পুরোপুরি বেরিয়ে আসেনি বলে মনে হচ্ছে। ব্যস্ত হাইওয়ের ওপর গিয়ে নামা বিমানটি থেকে যাত্রীরা দ্রুত নেমে আসছেন- এমন ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে, বিমানটির পাইলট রানওয়েতে নামতে দেরি করেছিলেন, তাই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়।

রানওয়েতে নামার সময় বিমানটি ল্যাণ্ডিং হুইল পুরো বের হয়ে আসেনি।

রানওয়েতে নামার সময় বিমানটি ল্যাণ্ডিং হুইল পুরো বের হয়ে আসেনি।

বিমানটিতে ছিলেন এরকম একজন রিপোর্টার বলছেন, ম্যাকডোনেল ডগলাস বিমানটির পেছনের চাকাটি ভেঙ্গে যায়। এরপর চাকা ছাড়াই বিমানটি মাটির ওপর দিয়ে রানওয়ে পেরিয়ে হাইওয়েতে গিয়ে পড়ে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরযাদেহ আধা সরকারি ইসনা বার্তা সংস্থাকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৫০মিনিটে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তিনি জানান, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

ইরানে বিমান চলাচলের নিরাপত্তা খুব ভালো নয়। গত বছরের ফেব্রুয়ারিতে একটি বিমান দুর্ঘটনায় ৬৬ জন নিহত হয়। ২০১১ সালেও একটি বিমান অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়ে বেশ কিছু যাত্রী মারা যায়। নিরাপত্তা ঝুঁকির কারণে ইউরোপীয় ইউনিয়ন ইরানের অন্তত দুটি এয়ারলাইন্সের ওপর নানা বিধিনিষেধ দিয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমানবহরের আধুনিকায়ন আটকে আছে, তাদের বিমানগুলো অনেক পুরোনো। ২০১৫ সালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান তাদের বিমান বহর আধুনিকায়নের উদ্যোগ নেয়। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন কোম্পানিগুলোর ওপর ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রির ওপর আবার বিধিনিষেধ আরোপ করা হয়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 7 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 13 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 13 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 14 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 14 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 14 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক