হোম
আইন-বিচার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ২০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক, রাজশাহী ব্যুরোঃ ২০ লাখ টাকার হেরোইনসহ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ হুমায়ুন কবিরকে নামের এক মাদক কারবারিকে সিরাজগঞ্জে গ্রেফতার করেছে র‌্যাব-১২, এর সদস্যরা। একই সাথে সানিজদা বেগম নামের তার সহযোগী নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের মোঃ আব্দুস সালামের মেয়ে মোছাঃ সানিজদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৮)।
রবিবার (১২ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম)। তিনি জানান, শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নিউমার্কেটর একটি কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ২১০ গ্রাম হেরোইনসহ নারী-সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক কারবারিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।রবিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।এদিকে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ হুমায়ুন কবির (কারারক্ষী নাম্বার ৩২১৪৮) হেরোইনসহ গ্রেফতার হওয়ায় কারাগার পাড়ায় ব্যপক গুঞ্জন শুরু হয়েছে।প্রশ্ন উঠেছে রাজশাহী কারা অভ্যান্তরে বিভিন্ন ধরনের মাদকের প্রবেশের বিষয়ে।
নাম প্রকাশ না করার শর্তে কারাগার সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, কড়া নিরাপত্তার মধ্যে কারা অভ্যান্তরে মাদক প্রবেশ বাইরের কারো দ্বারা কোন ভাবেই সম্ভব নয়। কিছু অসাধু সিপাই, জামাদার তাদের আস্থাভাজন কর্তা ব্যক্তিদের সাথে সখ্য রেখেই কারাগারে মাদকের কারাবার চালায়। এ ব্যপারে জানতে জেল সুপারের মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 30 minutes আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 23 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 24 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 24 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক