হোম
নির্বাচিত কলাম

রয়লার মুরগির গোস্ত ও হাড়ে ক্ষতিকর ৪ ভারী ধাতু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ রয়লার মুরগি দেশের আমিষের চাহিদা পূরণের সহজলভ্য উৎস হলেও এতে ক্ষতিকারক ভারী ধাতুর উপস্থিতি নিয়ে উদ্বেগ বহুদিনের। সম্প্রতি আন্তর্জাতিক সর্বোচ্চ সহনীয় মাত্রার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতিকারক ভারী ধাতু পাওয়া গেছে ব্রয়লার মুরগির গোস্ত এবং হাড়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর তত্বাবধানে স্নাতকোত্তরের শিক্ষার্থী তাশরিফ আহমেদ তন্ময়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
কয়েকদিন আগে কৃষি মন্ত্রনালয়ের এক গবেষণা জানায়, রয়লার মুরগিতে ১০ ধরনের অ্যান্টিবায়োটিক ও তিনটি ভারী ধাতুর উপস্থিতি মিললেও তা মানুষের জন্য ঝুঁকির মাত্রার অনেক নিচে রয়েছে।
তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার ল্যাব টেস্টে দেখা গেছে, ব্রয়লার মুরগির মাংস ও হাড়ে যে পরিমাণ ক্ষতিকর ধাতু পাওয়া গেছে তা আন্তর্জাতিক সর্বোচ্চ সহনীয় মাত্রার চেয়ে অনেক গুণ বেশি। গবেষক জানান, নগরীর সান্ধ্য বাজার, নিরালা বাজার, রূপসা ঘাট বাজার, নিউমার্কেট ও বয়রা বাজার থেকে চিকেন ও ফিড সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাব টেস্টে দেখা গেছে, মাংসের প্রতি কেজিতে নিকেল ১২৮ মি. গ্রা, ক্রোমিয়াম ১২.৫১ সীসা ১৮.৫২ মি. গ্রা, আর্সেনিক ০.৪৪ মি. গ্রা।
অন্যদিকে হাড়ের প্রতি কেজিতে নিকেল ৭৯.৩ মি.গ্রা, ক্রোমিয়াম ১০.৪৫, সীসা ৩.৭৯ মি.গ্রা, আর্সেনিক ০.৩৭ মি.গ্রাম পাওয়া গেছে।
যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রা, মাংসের প্রতি কেজিতে নিকেল ০.৫ মি. গ্রা, ক্রোমিয়াম ১ মি. গ্রা, সীসা ০.১ মি. গ্রা, আর্সেনিক ০.১ মি. গ্রা। গবেষকরা মনে করছেন, মূলত মুরগির ফিড থেকে ক্ষতিকারক ভারী ধাতুগুলো মাংস ও হাড়ে আসছে, ব্যবসায়ীরা ব্যবসার স্বার্থে কাঁচামাল হিসেবে ট্যানারির বর্জ্য ব্যবহার করে এসব ফিড তৈরি করছেন৷
গবেষক তাশরিফ আহমেদ তন্ময় বলেন, আমরা নগরীর ৫ টি বাজার থেকে মুরগির গোস্ত সংগ্রহ করেছিলাম, পরবর্তীতে ল্যাব টেস্টে এগুলোর মধ্য অত্যধিক পরিমাণ ভারী ধাতুর সন্ধান পেয়েছি। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত সর্বোচ্চ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, আমরা ১৫ টি ফিড নিয়েও টেস্ট করে দেখেছি, যাতেও অনেক বেশি ভারী ধাতুর সন্ধান পেয়েছি।
গবেষণা তত্বাবধায়ক প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে যারা ফিড তৈরি করে তারা খরচ কমানোর জন্য অধিকাংশ সময় ট্যানারি বর্জ্য বা অন্যান্য খাদ্যদ্রব্যের বর্জ্য ব্যবহার করছেন। এতে বেশ কিছু ভারী ধাতু থাকে। বিশেষ করে ছোট ছোট ফার্মগুলোতে এসব কমদামী ফিড ব্যবহৃত হয়। সেখান থেকেই মাংস এবং হাড়ে ভারী ধাতু চলে আসে। তাই ফিড তৈরির কাঁচামালের ব্যাপারে তদারকি বাড়াতে হবে, অন্যথায় এই পোল্ট্রি শিল্প যেমন ক্ষতির মুখে পড়বে তেমনি স্বাস্থ্যঝুঁকিতে পড়বে দেশের মানুষ।
চিকিৎসকেরা বলছেন, এই ভারী ধাতুগুলোর কারণে ক্লোন ক্যানসার, পাকস্থলী ক্যানসার ও খাদ্যনালিতে ক্যানসারের মারাত্মক ঝুঁকি রয়েছে। এ ছাড়া কিডনি সমস্যা, ডায়াবেটিস, হাবা-গোবা, ঠোঁট কাটাসহ শরীরের যে কোনো অঙ্গে নানা জটিল রোগ হওয়ার সম্ভাবনা প্রবল।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহামুদুর রহমানের ভাষ্যমতে, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সিসা ও আর্সেনিক মানুষের শরীরে ঢুকলে তা বের হতে পারে না। সবকটিই দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে খুলনার বিভিন্ন হোটেল ও রেস্তোরায় ব্রয়লার মুরগি দিয়ে তৈরি খাবারের উপর গবেষণার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাঁরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 21 minutes আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »