হোম
নির্বাচিত কলাম

রক্তশূন্য অসুস্থ্য নারীকে রক্ত দিলেন তেঁতুলিয়ার ইউএনও

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: হাসপাতালে এক রক্ত শূন্যতা রোগীর জন্য জাংরী রক্ত প্রয়োজন কিন্তু রক্ত পাচ্ছে না, এই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে নিজে রক্তদান করে পাশে দাড়ালেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি। শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছিয়া বেগম নামে ওই রক্তশূন্য অসুস্থ্য নারীকে রক্তদান করেন তিনি।

জানা গেছে,অসুস্থ্য আছিয়া বেগম জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকার জয়নুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘ ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, সর্বশেষ তার শরীরে হিমোগ্রোবিনের পরিমান কমে যাওয়ায় তাকে রক্তদানের কথা জানান চিকিৎসকরা।

জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ ধরে ভর্তি রয়েছে আছিয়া নামে ওই রোগী। পরে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। এবং তার হিমোগ্লোবিন পরিমাণ কমে গেছে এবং তাকে বাঁচাতে জরুরী প্রয়োাজনে ৬ ব্যাগ রক্ত দানের কথা জানান চিকিৎসক। পরে তার রক্ত সংরক্ষণের জন্য তার স্বামী জয়নুল ইসলাম বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেন এবং তিনি জোগাড় করতে ব্যর্থ হন। এদিকে হঠাৎ এক রোগীর রক্ত লাগবে এবং রক্তের অভাবে অবস্থার অবনতি ঘটতে পারে এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইউএনও ফজলে রাব্বি। পরে তার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি নিজেই রক্তদান করেন ওই রোগীকে। এবং ওই রোগীর খোঁজখবর চিকিৎসক ও তার স্বামীর কাছে নেন এবং তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান,তেতুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল আলম,তেতুলিয়াা ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুনু অর রশিদসহ তার অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

এবিষয়ে ওই রোগীর স্বামী জয়নুল ইসলাম বলেন, আমার বউয়ের রক্ত লাগবে ৬ ব্যাগ।আজকের মধ্যেই এক ব্যাগ রক্ত দিতে হবে তাকে হবে। পরে আমার ও আমার পরিবারের কারো সাথে আমার স্ত্রীর রক্তের গ্রুপ না মেলায় আমি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। কিন্তু রক্তদাতা না পাওয়ায় অনেক দুশ্চিস্তায় পড়ে ছিলাম। পরে হাসপাতাল থেকে জানানো হলো রক্ত পাওয়া গেছে,আমার স্ত্রীকে একজন রক্তদান করবেন। এসময় আমি জানতে পারি আমার স্ত্রীকে যিনি রক্ত দান করলেন তিনি আমাদের উপজেলার ইউএনও স্যার। স্যারের এমন সহানুভূতি পেয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি শুধু রক্তদান করেই পাশে থাকেননি আমাদের। আমার স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এবং খোঁজখবর নিয়েছেন। আমার কোন প্রয়োজন হলে তাকে জানাতে বলেছেন।

এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, আমি একজন রক্তদাতা। আমি এর আগেও কয়েকবার রক্তদান করেছি। আমি হঠাৎ খবর পেলাম এক অসহায় রোগীর জরুরী রক্ত প্রয়োজন। তাই রক্তদান করেছি।রোগীর কোন সমস্যা বা আর্থিক কোন সহযোগিতা চাইলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 7 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »