হোম
নির্বাচিত কলাম

যুবকের ৪ দাবিতে সংসদের গেটে অভিনব কর্মসূচি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

যুবকের ৪ দাবিতে সংসদের গেটে অভিনব কর্মসূচি। ৩ জুন আগামী (২০২১-২২) অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এখন চলছে বাজেটের ওপর আলোচনা। আগামী ৩০ জুন পরবর্তী বছরের এই বাজেট পাস হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে দেশের বেকার-যুবকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় যুব সমাজের মধ্যে হতাশ রয়েছে। সেই বিষয়টি সরকারের নজরে আনতে জাতীয় সংসদের গেটে অভিনব এক কর্মসূচি পালন করেছেন এক যুবক। হানিফ বাংলাদেশি নামের এই যুবক জাতীয় সংসদের গেটে ঘণ্টা বাজিয়ে বিষয়টি সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। আজ রোববার মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের বকুল তলা গেটে তিনি এককভাবে এই কর্মসূচি পালন করেন।

তার এই কর্মসূচি সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর পার করছি, অথচ আজও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। দিন দিন দেশে বেড়েই চলেছে বেকারত্বের হার। অথচ একটি দেশ যদি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে সেই দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি।

হানিফ বাংলাদেশি আরো বলেন, আগেই বাংলাদেশে মহামারি আকার নিয়েছে বেকার সমস্যা। করোনাকালে তা আরো প্রকট হয়েছে। বিভিন্ন জরিপের তথ্যানুযায়ী দেখা যায়, বর্তমানে দেশে শুধু শিক্ষিত বেকার রয়েছেন প্রায় ৭৪ লাখ। এর বাইরে প্রশিক্ষিত, চাকরিচ্যুত, বিদেশফেরত মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার রয়েছেন।

তিনি দাবি করেন, তার ৪ দফা দাবি পূরণ করা হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে। হানিফ বাংলাদেশির ৪ দফা দাবি হলো-

১. শিক্ষিত ও প্রশিক্ষিত যুবক- যারা করোনাকালে চাকরিচ্যুত হয়েছেন, তাদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চান, কমপক্ষে ৫ লাখ টাকা তাদেরকে সহজ শর্ত ও সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ দিতে হবে।

২. যেসব যুবক বিদেশ যেতে ইচ্ছুক তাদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে। যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে।

৩. চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর করতে হবে এবং আবেদন ফি মওকুফ করতে হবে। একই সঙ্গে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করতে হবে।

৪. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যেসব শূন্য পদ রয়েছে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের ওই সব পদে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে করোনাকালে চাকরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া দেশের যেসব অর্থ বিদেশে পাচার হয়ে গেছে, তা ফেরত এনে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 7 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 13 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক