হোম
নির্বাচিত কলাম

যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ: ২০৭০ সালে ইসলাম হবে সবচেয়ে বড় ধর্ম।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ: ২০৭০ সালে ইসলাম হবে সবচেয়ে বড় ধর্ম। আগামী ২০৭০ সালে অনুসারীর সংখ্যার দিক থেকে বিশ্বের অন্য সব ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম ধর্ম৷ তার মানে, এখন থেকে ৫৩ বছর পর বিশ্বে সংখ্যাগরিষ্ঠ হবে মুসলমান৷ এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের হিসাব অনুসারে গোটা বিশ্বে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল মোট ২১৭ কোটি। অনুসারীর সংখ্যার দিক থেকে এর পরই ছিল ইসলাম ধর্ম। ওই সময় বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী ছিল মোট ১৬০ কোটি৷ তবে আগামী ৫ দশক পর খ্রিস্ট ধর্মাবলম্বীদের পেছনে ফেলে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি হবে মুসলমানরা৷

কিন্তু কেন এত দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়বে? পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে, এর প্রধান কারণ হলো সারা বিশ্বে মুসলমানদের জন্মহার বেশি। এ কারণেই মূলত সংখ্যার দৃষ্টিকোণ থেকে সব ধর্মকে পেছনে ফেলবে ইসলাম। বর্তমানে মুসলমানদের মধ্যে জন্মহার ৩ দশমিক ১ শতাংশ। অপরদিকে, খ্রিস্টানদের জন্মহার ২ দশমিক ৭ শতাংশ৷

পিউ রিসার্চ সেন্টারের ওই গবেষণার বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তরুণ অনুসারীর দিকে থেকে অন্য সব ধর্মের তুলনায় এগিয়ে রয়েছে ইসলাম ধর্ম। বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ১৫ বছরের নিচে৷ আবার ইসলাম ধর্মের ৩৪ শতাংশ অনুসারীর বয়স ১৫ বছরের কম৷ অর্থাৎ আগামী দিনগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় ইসলাম ধর্মের অনুসারীদের সন্তান জন্ম দেয়ার সুযোগ বেশি থাকবে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিখ্যাত এই গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী নাস্তিকের (অবিশ্বাসী) সংখ্যাও অনেক কমে যাবে৷ বর্তমান সময়ে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৪ শতাংশ নাস্তিক রয়েছে। আগামী ২০৫০ সালে তা কমে দাঁড়াবে ১৩ দশমিক ২ শতাংশ৷

জার্মানি-ভিত্তিক সংবাদ মাধ্যমটি পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের বরাত দিয়ে আরও জানিয়েছে, ২০১০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত সময়ে গোটা বিশ্বে ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে খ্রিস্ট ধর্মের অনুসারী। তবে একই সময়ে ইসলাম ধর্মের অনুসারী বাড়বে ৭৩ শতাংশ৷ সুতরাং স্বাভাবিক কারণেই এক সময় সংখ্যার দিক থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ছাড়িয়ে যাবে ইসলাম অনুসারীরা৷ সেই পরিসংখ্যানেই আগামী ২০৭০ নাগাদ বিশ্বে সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়াবে ইসলাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 hour আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 5 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 11 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 12 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 21 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক