হোম
নির্বাচিত কলাম

যথাযোগ্য মর্যাদায় চিরিরবন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

পি, কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদা এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার (২৬মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বানির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ ঘটিকায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে চিরিরবন্দর মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২য় অধিবেশন শুরু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল ওয়াদুদ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল ওয়াদুদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলে এলাহী, একাডিমক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ , ওসি (তদন্ত) আহসান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, “মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানে আমরা স্বাধীন একটি দেশ উপহার পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে দেশপ্রেমের কোন বিকল্প নেই। নিজ নিজ জায়গা থেকে সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়ে দেশের উন্নয়নে বিস্তর ভুমিকা রাখতে হবে”।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, উপস্থিত সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় দিবসে আগত সকলকে শুভেচ্ছা। আসুন দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি। আগামীর সুন্দর ভবিষ্যত নিশ্চিত করি”।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, নানা শ্রেণি পেশার মানুষ, সাধারণ দর্শনার্থীসহ উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 3 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 16 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 17 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 22 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক