হোম
আন্তর্জাতিক

মুশফিকুর রহিমকে তৃতীয় ওয়ান ডে ক্রিকেট স্কোয়াড থেকে বাদ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মার্চ, ২০২০ ৭:৪২ পূর্বাহ্ণ

Musfiq-mknewsbd

ফাইল ছবি

পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশ মুশফিকুর রহিমকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন মুশফিকুর রহিমের ওপর পাকিস্তান সফরে চাপ সৃষ্টি করার জন্য এটা করা হয়নি। সোমবার বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের গণমাধ্যমে খবর দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের সাথে বৈঠকে বসেছেন মুশফিকুর রহিম এবং ঐ বৈঠকের উদ্দেশ্য ছিল মুশফিকুর রহিমকে পাকিস্তান সফরে অবশিষ্ট একটি ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলতে ‘চাপ’ দেবার বিষয়টি। আজ সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনিয়ে কথা বলার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মুশফিককে চাপ বা কোনো হুমকি দেবার বিষয়টি অস্বীকার করেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল পাকিস্তান সফরে যেতে রাজি না হলে মুশফিককে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ দেয়া হবে। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছেন মুশফিক। মিনহাজুল আবেদীন বলেন, “আমরা মুশফিকের সাথে বসি, যেখানে টিম ম্যানেজমেন্টের সাথে হেড কোচও ছিলেন। আমরা জানতে চাই মুশফিক পাকিস্তানে যাবেন কি না। নানা সময়ে মিডিয়ায় একবার দেখেছি মুশফিক যাবেন না, আবার দেখলাম যাবেন পাকিস্তান, তাই আমরা নিশ্চিত হতে বসি। মি. আবেদীন জানান, মুশফিক বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন না। তবে বিসিবির প্রধান নির্বাচক নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিক থাকবেন না। বোর্ড জানিয়েছে তৃতীয় ওয়ানডেতে খেলানো হবে পাকিস্তান সফরের সম্ভাব্য দলকে। সেক্ষেত্রে ওই ম্যাচে মুশফিককে বাদ দেয়া হবে।

সিলেটে জিম্বাবোয়ের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির পর তামিম ইকবাল।

সিলেটে জিম্বাবোয়ের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির পর তামিম ইকবাল।

এর আগে কী হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলার জন্য পাকিস্তান সফর করবে কি করবে না এ নিয়ে প্রায় মাসব্যাপী বিসিবি ও পিসিবির মধ্যে আলোচনা চলে। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ক্রিকেটারদের সাথে কথা বলা হচ্ছে। পাকিস্তান যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারের ব্যক্তিগত। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানও বলেন ক্রিকেটারদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হবে যে পাকিস্তানে কারা যাবেন।

বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত হবার পর মুশফিকুর রহিম ঘোষণা দেন তিনি পাকিস্তান যাওয়ার ব্যাপারে এখনই প্রস্তুত নন, তবে পরিস্থিতি উন্নতি হলে এক বছর বা দুই বছর পর তিনি ভেবে দেখবেন। এরপর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে তিনটি টি টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলে দুটো পৃথক সফরে। বৃষ্টির কারণে একটি টি টোয়েন্টি ম্যাচ হয়নি, এছাড়া বাকি সব ম্যাচেই হারে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন টেস্টে।

২৬শে ফেব্রুয়ারি বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, শুধু পরিবারের কথা না ভেবে দেশের কথা ভেবে মুশফিকুর রহিমের পাকিস্তান যাওয়া উচিৎ। তার বক্তব্য ছিলো এমন, আমরা আশা করছি ও যাবে। শুধু সেই না, প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রত্যেকের কাছেই নিজের কথা, পরিবারের কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান একটা ভিন্ন ইস্যু। আগে নিজে থেকেই মুশফিক বলেছে, কাউকে আমরা জোর করিনি। আমি মনে করি সবার সাথে কথাবার্তা বলে ওর যাওয়া উচিত, জানান নাজমুল হাসান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 22 minutes আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 7 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 8 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 8 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক