হোম
আন্তর্জাতিক

মিয়ানমার আর্মি রাখাইনে আরেকটি গ্রাম জ্বালিয়ে দিলো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪০ অপরাহ্ণ

মিয়ানমার আর্মি রাখাইনে আরেকটি -এম কে নিউজগ্রাম- জ্বালিয়ে-দিলো-এম কে-নিউজ বিডি

ফাইল ছবি

মিয়ানমারের পশ্চিম রাখাইনে আরেকটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ওই গ্রামের প্রায় চার শ বাড়ির মধ্যে দুই শতাধিক বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া সেনারা দুই জনকে গুলি করে হত্যা করেছে এবং একজনকে ধরে নিয়ে গেছে। এ অবস্থায় অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দারা এসব অভিযোগ করেছেন। তবে বার্মিজ (মিয়ানমারের পুরনো নাম) আর্মি বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে।

মিয়ানমার সেনাবাহিনীর সদস্য ওই গ্রামের বাসিন্দাদের বরাত দিয়ে দ্য ইরাওয়াদ্দি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভুক্তভোগীদের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে এতে বলা হয়, পশ্চিম রাখাইনের কিউকতাও এলাকার ফিয়াপং নামের ওই গ্রামটি জ্বালিয়ে দেওয়ার আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেনারা গুলি ছোড়ে। এতে দুই বাসিন্দা প্রাণ হারায়। এর পর গ্রামটিতে আগুন ধরিয়ে দেয় মিয়ানমারের সেনারা। ভুক্তভোগী ২৭ বছর বয়সী কো মং নিন্ত উইনের বাবা ইউ নিও মাং হ্লা বলেন, তার ছেলে মোটরসাইকেলে করে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে বিকেল ৫টার দিকে কিউকতাওয়ে সেনাদের সস্মুখে পড়ে যায় সে। এ সময় সেনারা তাকে পথ দেখিয়ে দিতে বলে। গ্রামের কাছাকাছি পৌঁছলে একটি বিস্ফোরণ ঘটে। এর পর গ্রামে হামলা চালায় সেনারা।

আরেকটি গ্রাম জ্বালিয়ে দিলো মিয়ানমারের সেনাবাহিনী। তিনি বলেন, সেনাদের ট্রাকগুলো এর পর পরই পুরো গ্রাম ঘিরে ফেলে। এর পর গ্রামের লোকজনকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়। এর পর সেনা সদস্যরা গ্রামের বাসিন্দাদের মালামাল লুটপাট করে এবং আগুন ধরিয়ে দিয়ে বাড়িগুলো জ্বালিয়ে দেয়। ইউ নিও মাং হ্লা আরো বলেন, ‘গুলি করার পর তারা কিছুক্ষণের জন্য থামে। এর পর ট্রাকগুলো গ্রামে ঢোকে এবং আমাদের ঘরবাড়ি ছেড়ে চলে বলা হয়। আমরা দেখতে পাই, তারা আমাদের মালামাল লুটপাট করছে এবং সেগুলো দিয়ে ট্রাক ভরছে। এক পর্যায়ে আমি তাদের কাছাকাছি চলে যাই, কিন্তু তারা আমাকে লক্ষ্য করে একটি ফাঁকা চালায় (সতর্ক করতে)। বাড়িঘর ছেড়ে আমাদের চলে যেতে বাধ্য করা হয়। এর পর তারা সেগুলো জ্বালিয়ে দেয়।

ইউ স্যান তুন হ্লা নামের আরেক গ্রামবাসী বলেন, ওই প্রায় ৪০০ বাড়িঘর ছিল, এর মধ্যে ২০০ টিরও বেশি বাড়িঘর তারা আগুনে পুড়ে ছাই করে দিয়েছে।তিনি বলেন, আমার মনে হয়, দুই শতাধিক বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দেয়া হয়েছে। আমরা আর সেটার তালিকাও করতে পারব না। অনেক গ্রামবাসী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তবে কিছু ঘর পুড়ে যায়নি এ জন্য যে, সেনারা চলে যাওয়া মাত্রই লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। যদিও সেনারা বলেছিল, কেউ যদি আগুন নেভানোর চেষ্টা করে, তাহলে তাকে গুলি করা হবে। এমনকি তারা (সেনা) আবারো ফিরে এসে আগুন দিতো যদি বাড়িঘর পুড়ে না যেত।

আরেক ভুক্তভোগীর নাম কো খিন মং থেইন। ৩২ বছর বয়সী ওই যুবক তার ঘরে লুকিয়ে ছিল, কিন্তু মিয়ানমার সেনারা তাকে ধরে নিয়ে যায়। তবে এসব হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাতমাদোর (সেনাবাহিনী) মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন দাবি করেছেন, ওই গ্রামের কাছে সেনাদের লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে দুই জনের লাশ ও বন্দুক উদ্ধার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিওকতাও ও আপাওকয়ের মধ্যে পুলিশের ভ্যানকে লক্ষ্য করে আরাকান আর্মি দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে নিয়ে যাওয়ার সময় একই স্থানে দ্বিতীয়বার হামলা চালানো হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 19 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 20 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক