হোম
নির্বাচিত কলাম

মির্জা ফখরুল বলেছেন ৪ বছরের শিশুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মে, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে না পেয়ে তার আত্মীয়-স্বজনদের উপর সরকার নির্দয় আচরণ শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাঁদকে না পেয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তার মেয়ে জাকিয়া সুলতানাকে ৪ বছরের শিশু সন্তানসহ, বড় বোনের মেয়ে মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে। বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, অবুঝ শিশু সন্তানসহ গ্রেফতারকৃত নারীদের অপরাধ কি? বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ চাঁদের মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি অনাকাক্সিক্ষত বক্তব্যকে কেন্দ্র করে গ্রেফতারের উদ্দেশ্যে ঢাকায় বসবাসরত তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশী চালাতে গিয়ে চারজন আত্মীয়কে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার, ব্যাপক জিজ্ঞাসাবাদের নামে নাজেহাল করার নিন্দনীয় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ৪ বছরের অবুঝ শিশুসহ গ্রেফতারকৃত নারীদের জীবনের নিরাপত্তা নিয়ে আবু সাঈদ চাঁদ এর অন্যান্য আত্মীয়স্বজন এবং আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমান ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে নারীদের মানসম্মান ভুলুন্ঠিত ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন অব্যাহত রয়েছে। অপরাধ না করেও নারী-পুরুষদের অপরাধী বানিয়ে কারান্তরীণ করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-আমরা একটি স্বাধীন দেশের মানুষ নই, বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।

তিনি বলেন, আসলে নানাবিধ অপকর্মের মাধ্যমে জনগণকে ভীত-সন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য। তবে আওয়ামী অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও কুটকৌশল করুক না কেন জনগণের রোষানল থেকে রেহাই পাবে না। বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে। কিন্তু কোন নিষ্ঠুর নিপীড়ণ-নির্যাতনেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে না পেরে রাষ্ট্রশক্তির যথেচ্ছ অপব্যবহার অব্যাহত রেখেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, বিনা ওয়ারেন্টে গ্রেফতারের পর গায়েবী মামলায় নাম দিয়ে জুলুমের এক পৈশাচিক বৃত্ত রচনা করা হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ এর একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শ:ই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে আবু সাঈদ চাঁদ এর মেয়ে মোছা. জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার মেয়ে আরিশা (বয়স-৪ বছর), বড় বোনের মেয়ে মোছা. মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদ এর নিঃশর্ত মুক্তির আহবান জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 15 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক