হোম
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় রমজান মাসে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২০ ১০:৫৪ পূর্বাহ্ণ

Malaysia-korona-less-mknewsbd

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ মালয়েশিয়ায় রমজান মাসে কমছে করোনা আক্রান্তের সংখ্যা, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারাবিশ্ব টালমাটাল। আক্রান্ত রোগীদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে সারাবিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল। তবে এ ভাইরাস মোকাবিলায় বিশ্বকে চমকে দিয়েছে এশিয়ার দেশ মালয়েশিয়া। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০ এর নিচে নেমে না আসা পর্যন্ত লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেবে না মালয়েশিয়া। ফের ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।

jagonews24

সংকটকালে করোনা নিয়ন্ত্রণে বিশ্বের তিনজন ডাক্তারের মধ্যে দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিশাম আব্দুল্লাহ রয়েছেন ৩য় স্থানে। প্রতিদিন মিডিয়ার সামনে সচেতনামূলক পরামর্শ দিয়ে ও কোভিড নিয়ন্ত্রণে রাখায় জাতীয় হিরো হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

তিনি যোগ করেছেন ভাইরাস নিয়ন্ত্রণে নতুন মাত্রা। সেইসঙ্গে মৃত্যুহারও আগের মতো আর নেই। দেশটিতে আতঙ্কের বদলে ফিরতে শুরু করেছে স্বস্তি। যেখানে প্রতিদিন দুই শ’রও বেশি আক্রান্ত হতো সেখানে বর্তমানে আক্রান্ত কমে গেছে অনেকটাই। আইসিইউতে চিকিৎসাধীনদের মধ্যে উল্লেখযোগ্য হারে রোগীরা সুস্থ হয়ে উঠছে প্রতিনিয়ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৫৭ জন। মৃত্যুবরণ করেছেন ৯৯ জন। চলাচলে নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে শুরু করেছেন নাগরিকরা। এছাড়া শর্তসাপেক্ষে চালু করা হয়েছে বিভিন্ন কলকারখানা। পরিস্থিতির আরও উন্নতি হলেই খুলে যাবে সব। ইতোমধ্যেই সরকারের পাশাপাশি দেশটির বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে নাগরিকদের খাদ্য সহায়তা দিয়ে আসছে।

এছাড়া দেশটিতে অবস্থান করা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস চেষ্টাসহ খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশি জনহিতৈশীরা। মিশনের এ সহায়তা কেউ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না এমন অভিযোগ রয়েছে।
কিন্তু এই সহায়তা নির্দিষ্ট একটি আবেদনের মধ্যেমে দেয়া হচ্ছে এমনটি জানালেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সহায়তা পেয়েও অনেকেই ঝাড়ছেন দূতাবাস তথা সরকারকে। সহায়তা পাওয়া অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

মালয়েশিয়ায় কমছে করোনা আক্রান্তের সংখ্যা

রাজধানী কুয়ালালামপুর শহর ও সেলাঙ্গুরে মুভমেন্ট কন্ট্রোল কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের ফোন করে দূতাবাসের খাদ্য সহায়তা কাজে নিয়োজিত মালয়েশিয়ার এমটি ইউসির ভোলান্টিয়াররা ফোন করে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য। কেউ কেউ আবেদন করে সহায়তা পাচ্ছেন না এমনটি বললেন অনেকে। সরেজমিন দেখা গেছে, রাজধানী শহরে যারা বাস করছেন তারা কোনো না কোনোভাবে সহায়তা পাচ্ছেন। এ সহায়তা অস্বীকারের কোনো সুযোগ নেই। এমনটি ধারণা সহায়তা প্রদানকারী অনেকেরই। দূতাবাস এ পর্যন্ত প্রায় ৪ হাজারেরও অধিক বাংলাদেশি নাগরিকদের খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। আর এ সহায়তা চলমান রয়েছে। একইভাবে অন্যদের নিকট পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌছেঁ দেওয়া হবে বলে জানালেন দূতাবাসের সংশ্লিষ্টরা।

রাজধানী শহর ছাড়া, মালাক্কা, জহুরবারু, পেনাং, তেরেঙ্গানু, কোয়ান্তান, ক্যামেরুন হাইল্যান্ডের পাহাড় জঙ্গলে অনেক প্রবাসী কাজ করছে তাদের খোঁজ কে রাখে? আবার অনেকে আছেন নাম দস্তখত জানে না, ফোন করতে হলে অন্য জনের সহায়তা নিতে হয় দেশে টাকা পাঠাতেও সহযোগিতা নিতে হয় অন্য জনের। ওই সংখ্যাটা শুধু বুঝে কাজ আর মাস শেষে বাড়িতে টাকা পাঠানো। ওদের সংখ্যাও নেহাত কম নয়। ওরা না খেয়ে কোথায় কোথায় পড়ে রয়েছে তাদের খুঁজে বের করে সহায়তার অনুরোধ জানিয়েছেন সচেতন প্রবাসীরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক