হোম
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হঠাৎ পদত্যাগ, আনোয়ার ইব্রাহীমকে বাদ দিয়ে সরকার গঠনের গুজব

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ৯:৪১ পূর্বাহ্ণ

Mahathir Mohammed-mknewsbd

ফাইল ছবি

মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন, আর এর মধ্য দিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে আনোয়ার ইব্রাহীমকে বাদ দিয়েই তিনি নতুন একটি কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে পদত্যাগের খবর নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ২০১৮ সালে নির্বাচনে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীমের জোট জয়ী হয়ে সরকার গঠনের সময় মিস্টার ইব্রাহিমের কাছে পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করা হবে এমন একটি বিষয়ে দুই নেতা একমত হয়েছিলেন। তবে কখন মাহাথির মোহাম্মদ ক্ষমতা হস্তান্তর করবেন, সে সম্পর্কে তিনি পরিষ্কার করে কিছু বলেননি। রোববারই মিস্টার আনোয়ার মিস্টার মাহাথির ও তাঁর দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেছিলেন যে তারা নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন এবং সম্ভবত তা তাকে বাদ দিয়েই। এরপর সোমবারই পদত্যাগ করলেন ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এখন তাঁর হঠাৎ পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, নাকি নতুন করে নির্বাচন হবে – সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী মাহাথির একই সাথে তাঁর রাজনৈতিক দল বারসাতু থেকেও পদত্যাগ করেছেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন।

মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ

প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীমের মধ্যকার দ্বন্দ্ব কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিকে প্রভাবিত করে আসছে। মাহাথির দীর্ঘদিন বারিসান ন্যাশনাল পার্টির সঙ্গে ছিলেন, এবং তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীও ছিলেন। মিস্টার আনোয়ার তখন তাঁর ডেপুটি ছিলেন। কিন্তু পরে নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরে মিস্টার আনোয়ারকে ১৯৯৮ সালে বরখাস্ত করেন মাহাথির। দুর্নীতি ও সমকামিতাসহ নানা অভিযোগে মিস্টার আনোয়ারকে দীর্ঘদিন জেলও খাটতে হয়েছে।

দীর্ঘদিনের শত্রু ও মিত্র মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহীম

দীর্ঘদিনের শত্রু ও মিত্র মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহীম

কিন্তু বিস্ময়কর ভাবে মিস্টার মাহাথির গত নির্বাচনের আগে মিস্টার আনোয়ারের সঙ্গে হাত মেলান এবং পাকাতান হারাপান পার্টির সাথে যোগ দেন।তখনকার প্রধানমন্ত্রী নজীব রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর সরকারকে উৎখাতের কথাও বলেছিলেন মাহাথির মোহাম্মদ। নির্বাচনে মাহাথির-আনোয়ার জোট জয় পায় এবং পরে মিস্টার আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলে তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 12 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 12 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 19 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 23 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক