হোম
নির্বাচিত কলাম

মাদারীপুরের মেয়র প্রার্থী মশিউর পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেও কেন পিছিয়ে গেলেন ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ণ

মাদারীপুরের মেয়র প্রার্থী মশিউর পুলিশের বিরুদ্ধে অভিযোগ -এমকে নিউজ

ফাইল ছবি

মাদারীপুরের মেয়র প্রার্থী মশিউর রহমান পুলিশের বিরুদ্ধে তুলে নিয়ে যাবার অভিযোগ এনেও কেন পিছিয়ে গেলেন। বাংলাদেশের মাদারীপুরের স্থানীয় নির্বাচনের এক প্রার্থী সেখানকার পুলিশ সুপারের বিরুদ্ধে তার ইচ্ছের বিরুদ্ধে গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসার অভিযোগ তোলার দুদিন পর এখন নিজেই বলছেন. এ নিয়ে আর কথা বলতে চান না তিনি।অভিযোগে বলা হয়েছিল, মাদারীপুরের কালকিনিতে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদের একজন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানকে তার ইচ্ছের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করাতে গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ অভিযোগ অস্বীকার করছেন। পুলিশের গাড়িতে যাবার পর মশিউর রহমান নিখোঁজ হয়েছেন বলে মাদারীপুরে গুজব ছড়ায় – ব্যাপারটি সংঘর্ষ ও মামলা পর্যন্ত গড়ায়। অভিযোগটি মশিউর রহমান নিজেই তুলেছিলেন – যা স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এর পর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রসঙ্গটি আবারও সামনে চলে আসে। কিন্তু এখন মি. রহমান – যিনি কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি – বলছেন, তিনি “এক ধরনের আশঙ্কা থেকে” বিষয়টি আর পুনরায় উল্লেখ করতে চান না।

কি বলছে এই দুই পক্ষ?
অভিযোগকারী স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমানের সাথে যখন টেলিফোনে কথা হচ্ছিল, তখন তিনি পুলিশের বিরুদ্ধে আনা তার অভিযোগ নিয়ে সরাসরি আর কথা বলতে চাননি। সেদিনের ঘটনা সম্পর্কে তিনি নিজেই কিছুটা ভিন্ন ভাষায় কথা বলছিলেন। তিনি বলেন, “ওইদিনের ঘটনা নিশ্চয়ই আপনি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জেনেছেন। ওইটা পুনরায় বলতে চাচ্ছি না। ১৪ই ফেব্রুয়ারি নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে নিজে অনুমান করছি যে সরকার দলীয় প্রভাব ভোটার ও আমার ওপর পড়বে। নির্বাচন খুব নিকটে। পুলিশেরা সাহায্য কিন্তু আমারও লাগবে।

এর আগে স্থানীয় গণমাধ্যমে তারই বরাত দিয়ে খবর বের হয়েছিল যে শনিবার তাকে জেলার পুলিশ সুপার গাড়িতে করে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি অবশ্য বলেছেন, বর্তমানে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের তাকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছেন। তবে পুলিশের গাড়িতে যাওয়ার ব্যাপারে তিনি কিছুটা ভাষ্য পরিবর্তন করে বলছেন, তিনি নিজে স্বেচ্ছায় গিয়েছিলেন।

তিনি বলেছেন, আমি পুলিশ সুপারের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। আমি যে কোন ভাবেই ঢাকায় গিয়েছি। এর মধ্যে আসলে পুলিশের ভূমিকা ছিল। সেটা আমি অস্বীকার করবো না। মশিউর রহমানকে জেলার পুলিশ সুপারের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়েছেন এমন অভিযোগ ওঠার পর বিষয়টি সংঘর্ষ ও মামলা পর্যন্ত গড়িয়েছে। গত শনিবার সন্ধ্যায় তার সমর্থকরা থানা ঘেরাও করেছিলেন এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সাথে কথা হলে তিনিও স্বীকার করেন তার গাড়িতে করেই গিয়েছিলেন মশিউর রহমান, তবে স্বেচ্ছায়। মি.হাসান বলেছেন, তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আমরা তাকে সেই সহযোগিতা করছি। তিনি নিখোঁজ হলে পরিবারের সাথে কিভাবে ফোনে যোগাযোগ করলেন? থানায় যখন তার লোকজন জড়ো হয় তখন ওসির ফোনে সে ফোন করে এবং লাউড স্পিকারে সবাইকে তার কথা শুনাই। এরপর কিন্তু তার লোকজন চলে যায়।

পুলিশের উপরে রাজনৈতিক প্রভাব?
তবে এখন প্রশ্ন উঠছে স্ব-ইচ্ছায় হলেও পুলিশের গাড়িতে করে তার ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে যাওয়ার কেন দরকার পড়লো? সে প্রসঙ্গে মশিউর রহমান এবং পুলিশ সুপার কারো কাছেই ঠিক পরিষ্কার জবাব মেলেনি। পুলিশের ভূমিকা এখানে ঠিক কি সেটিও পরিষ্কার নয় তাই সে নিয়েও প্রশ্ন উঠেছে।

মানবাধিকার কর্মী নুর খান লিটন বলছেন, বাংলাদেশে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নতুন নয়। ক্ষমতাসীন দল তাদের কাজের জন্য পুলিশকে ব্যবহার করছে। কিন্তু বিষয়টি এমন একটা ভয়াবহ অবস্থায় গেছে যে এখন শুধু নির্বাচনের দিন না, প্রার্থিতা প্রত্যাহারে চাপ দেবার ক্ষেত্রেও পুলিশকে দিয়ে কাজ করিয়ে নেয়া হচ্ছে। তিনি বলছেন, “যখন কাউকে আপনি নিজের স্বার্থে অন্যায়, অবৈধভাবে কাজে লাগান তখন সে স্বাভাবিকভাবেই কিছু সুযোগ সুবিধা আদায় করে নেবে বা কিছু নিয়মবহির্ভূত কাজ করবে। এ অভিযোগ এবং পুলিশের ভূমিকা আসলে মাদারীপুরে কি ছিল – সে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মন্তব্য নেয়ার চেষ্টা করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে কিন্তু তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে আইন ও বিচার বিষয়ে সংসদীয় কমিটির প্রধান আব্দুল মতিন খসরু বলছেন, বাংলাদেশে গত বেশ কিছুদিন যাবৎ পুলিশ বাহিনীতে সংস্কারের নানা ধরনের চেষ্টা চলছে। তিনি বলছেন, “আমাদের দেশে এই অভিযোগটা আছে যে যারা যখন ক্ষমতায় তখন পুলিশকে তাদের কথা-মতো চলতে হবে। গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধেও মাঝে মাঝে এই অভিযোগ ওঠে। পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করলে সেটা বুমেরাং হয়ে উঠতে পারে। ক্ষমতায় না থাকলে তখন এই পুলিশই তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। এজন্য পুলিশকে প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী চলার যে শপথ তারা নিয়েছে – সেই অনুযায়ী কাজ করতে দেয়া উচিৎ।তবে পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহারের আভিযোগ থেকে দুরে থাকতে পারছে না ক্ষমতাসীন দল। পুলিশের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েই যাচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 10 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 18 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক