হোম
রাজশাহী

মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলনঅনুষ্ঠিত।

পুলক আলী,ব্যুরো রাজশাহী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

শনিবার ২৭ জুন ২০২৬:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭-এর সম্মেলন ও মিলনমেলা রাজশাহীর বিনোদপুরস্থ (বিহাস মোড়ে) মানবাধিকার অফিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ-এর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মো: সাইফুল ইসলাম বুলবুল-কে সভাপতি ও এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে সাধারন সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবসা নয়- সংগঠন, নেতা নয়-সহযোদ্ধা হয়ে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা-মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে এবং রাজপথে থেকে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস রাজশাহী বিভাগের উপদেষ্টা ও রাজশাহী প্রতিনিধি মাসুদ আলী (পুলক), উপদেষ্টা ও দৈনিক সংবাদ ভূমির সম্পাদক মো. খালেদ মাহমুদ সুজন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. নাসিম উদ্দিন, বাগমারা চ্যানেলের প্রতিনিধি মো. রমজান আলী সরদার এবং নতুন ভূবন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আলমগীর কায়সার রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয়সহ অন্যান্যদের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচছা দেওয়া হয়। এছাড়া সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান শ্যামল বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ আলী পুলক বলেন সাংবাদিকতা একটি মহান পেশা, এ পেশা পালন করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের এই সংগঠন বি এম এস এস নির্যাতিত সাংবাদিক দের পাশে থাকবে ইনশাল্লাহ। আগামী কমিটি আরো শক্তিশালী ও বেগমান হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবাধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাসুদ আলী পুলক (দৈনিক সময়ের কাগজ), মো. রমজান আলী সরদার (বাগমারা চ্যানেল), মো. সাইফুল ইসলাম বুলবুল (ক্রাইম ওয়াচ রিপোর্ট), মো. মনিরুল ইসলাম (ডেনাইট সংবাদ), মো: রাজু আহমেদ (দৈনিক অভিযোগ বার্তা, সহ-সম্পাদক ও কালবেলা দুর্গাপুর উপজেলা প্রতিনিধি), মো. নাসিম উদ্দিন, এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল (দৈনিক অভিযোগ বার্তা), মো. জাহাঙ্গীর আলম মিলন, মো. ইব্রাহিম পারভেজ, মো. রুবেল হাসান, এবং মো. আলমগীর হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 8 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 17 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 17 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 22 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক