হোম
নির্বাচিত কলাম

মধুখালিতে মানবতার জীবন যাপন করছে কৃষ্ণা দত্ত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্র বাড়ি রসুলপুরে যাও’ পল্লীকবি জসীম উদ্দীন’র বিখ্যাত এই কবিতা আমরা সবাই পড়েছি। কবিতার মতো আসমানী নাহলেও কাছাকাছি একজনের সাথে দেখা হলো ফরিদপুর জেলার মধুখালি উপজেলা কামারখালি বাজার সংলগ্ন ।

তার নাম,কৃষ্ণা দত্ত । প্রায় ২৫ বছর আগে মেয়ে ও স্ত্রীকে রেখে চলে যান স্বামী দিলীপ কুমার দত্ত । সেই থেকে অন্যের বাড়ি কাজ করে, চেয়ে চিন্তে মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে ছোট একটি ভাঙ্গা ঘরে মানবেতর জীবন-যাপন করছেন স্বামী হারা কৃষ্ণা দত্ত। কৃষ্ণা দত্ত বলেন, ‘শুনেছি কত মানুষ গরিবগেরে সাহায্য দেয়। কিন্তু আমাগের কেউ খবরও নেয় না। সরকার নাকি কত ঘর দিচ্ছে, আমাগেরে একটা ঘর দিলে মাথা গুজার জায়গা হতো। পরের জায়গায় থেকে মেয়েটারে বিয়ে দিয়েছি, কিন্ত তার সংসার চলে না ঠিক মত।আমিও কোন দিন খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। শান্তিতে ঘুমোতে পারি না। আমাগের এই ভাঙ্গা ছোট ঘরে সবাই খুব কষ্টে থাকি। বৃষ্টির দিনে পানি পড়ে আর ঝড়ের দিনে ভয়ে অন্যের ঘরের চলে যায়। সরেজমিনে কৃষ্ণা দত্তের বাড়িতে গিয়ে দেখা যায়, উপরে ভাঙ্গা টিনের ছাওনি, ভাঙ্গা টিনের বেড়া এবং মাটির ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে অবস্থা। এরকম একটি কুড়ে ঘরে বসবাস করছেন কৃষ্ণা দত্ত ।

এ প্রতিবেদককে তিনি জানান, প্রায় ২৫ বছর আগে একটি কন্যা সন্তান ফেলে রেখে স্বামী দিলিপ কুমার দত্ত চলে যায়। সন্তানও বৃদ্ধ বাবা মাকে নিয়ে অসহায় হয়ে পড়ি। এসময় আমার পাশে মানবতার হাত বাড়িতে দেন মোঃ খোকন মিয়া (ভ্যান্ডার) তার ঘরে বিনা ভাড়ায় থাকতে দেয়। বর্তমান মেয়ে স্বামী সন্তান নিয়ে শশুর বাড়ী সংসার করে। রান্না করার শক্তি নেই। মেয়ের অসচ্ছল সংসারে যা জোটে তাই দিয়ে যায়। রোগ শোক আকড়ে ধরেছে। প্রতিদিন ৫০-৬০ টাকার ওষুধ খেতে হয়। সারা দিন বিছানায় পরে থাকি। দু:চিন্তা কুড়ে কুড়ে খায়। ঘর মালিক যদি ঘর থেকে নামিয়ে দেয় তাহলে রাস্তায় পরে থাকা ছাড়া কোন উপায় থাকবেনা। শীতের রাতে পুড়ন কাপর দিয়ে দরজা জানালা ঘিরে রাখি। ভাবছি এবার ঝড়ের মধ্যে বেচে থাকতে পারবো কিনা জানিনা। বৃষ্টি এলে ঘর জলে ভেসে যায়। সারারাত বসে থাকি। এতো কষ্ট এই বয়সে সহ্য হয় না। তাই ভগবান নিয়ে গেলে বেচে যাতাম। সারা জীবনে একটু সুখের মুখ দেখলাম না।

জমিজমা না থাকায় সংসারার চালাতে অন্যের বাড়িতে কাজ করতে হয় কৃষ্ণা দত্তের। অন্যের বাড়ি কাজ না পেলে অনাহারে থাকতে হয়। কামারখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখা হবে। তিনি আরও বলেন, জমিজমা নেই এরকম ভূমিহীন হতদরিদ্র মানুষের জন্যই উপহারের ঘর দেয়া হচ্ছে। খোঁজ-খবর নিয়ে দেখা হবে, যদি সে ভুমিহীন হয় তাহলে খাস জমিতে তাকে ঘরের ব্যবস্থা করে দেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 4 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 24 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 24 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক