হোম
অপরাধ

ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে ডিবি (গোয়েন্দা) পুলিশ সেজে মহাসড়কে অটোরিকশা থামিয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো  বগুড়া জেলার বড় রেললাইন হিন্দুপাড়ার মানিক চন্দ্রের ছেলে খোকন চন্দ্র (৩৩) এবং গাজীপুর জেলার কোনাবাড়ী থানার আমবাগ জয়ের টেক এলাকার মহিউদ্দিনের ছেলে শুভ (২৮)।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, এপ্রিল মাসে সংঘটিত ওই ডাকাতির ঘটনায় মূল আসামিকে আগেই গ্রেপ্তার করা হলেও অন্য সদস্যরা বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের পর গত শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে গাজীপুর থেকে খোকন ও শুভকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে মহাদেবপুর উপজেলার নওহাটা থেকে মহাদেবপুরগামী ফাঁকা মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ে অবস্থান নেয় ডাকাত দলের সদস্যরা। তারা পুলিশের ‘রিফ্লেক্টিং ভেস্ট’ পরিধান করে এবং লেজার লাইটের মাধ্যমে সংকেত দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায়। পরে অটোরিকশার চালক ও এক যাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে চোখ, মুখ ও হাত বেঁধে ফেলে। একই সময়ে চক্রের অন্য সদস্যরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

এরপর চালক ও যাত্রীকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকায় ফেলে রেখে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের হলে পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে জেলা ডিবি পুলিশ।

তদন্তে প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের অন্যতম হোতা বগুড়া জেলার ধুনট উপজেলার শিমুলবাড়ি এলাকার আজাদুলের ছেলে আব্দুর রহমান ওরফে শাওন (স্বাধীন)-কে প্রায় দেড় মাস আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পর খোকন চন্দ্র ও শুভকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশ পরিচয়ে মহাদেবপুরের মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

এছাড়া খোকন চন্দ্র আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। তিনি আরও বলেন, এই ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 17 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক