হোম
নির্বাচিত কলাম

ভিএসডিএ-এর উদ্যোগে চাঁদগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে তারুণ্যের অগ্নিশপথ

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংকটের মুখে দাঁড়িয়ে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দিনাজপুরের তরুণ প্রজন্ম যেন এক নতুন অঙ্গীকার নিল। ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর আয়োজনে এবং চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প ২.০। প্রায় ২০০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্প জলবায়ু সচেতনতা ও পরিবেশ রক্ষায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

(৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার) দিনব্যাপী কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কৌশল, প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ক্যাম্পে উৎসবের আমেজ যোগ করে। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ফলজ চারা গাছ, যা পরিবেশ রক্ষায় কার্যকর প্রতীক হিসেবে দারুণ প্রশংসা পেয়েছে।

চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং ভিএসডিএ এর সহ-সভাপতি সেলিম ইসলাম-এর সঞ্চালনায় ক্যাম্পটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু বিজ্ঞানীদের আলোচনার বিষয় নয়, এটি আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মই পারে সবুজ পৃথিবী গড়ার নেতৃত্ব দিতে। আজকের এই ক্যাম্প সেই অঙ্গীকারের প্রতিফলন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, পরিবেশকর্মী কনিকা রহমান পারুল এবং ভিএসডিএ এর সিনিয়র অফিসার আবু জাফর তরুণদের এই উদ্যোগে প্রেরণা জোগান। অনুষ্ঠানে ইয়ুথ লিড কমিটি-২৫ এর সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক কোলি পূর্ণিমা লুসি সরেণ এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী ২০০ জন শিক্ষার্থী দিনভর জলবায়ু বিষয়ক জ্ঞান আহরণ করে। সবশেষে, অতিথি ও শিক্ষার্থীদের সম্মিলিত বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 11 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক