হোম
নির্বাচিত কলাম

ভারতে ৩০ শতাংশ নারী বলছেন, বউ পেটানোতে ভুল কিছু নেই!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

৩০ শতাংশ নারী বলছেন, বউ পেটানোতে ভুল কিছু নেই! ভারত জুড়ে চালানো একটি সমীক্ষায় দেখা গেছে, স্ত্রীর গায়ে স্বামীর হাত তোলার মধ্যে যুক্তি আছে বলে মনে করেন দেশটির ৩০ শতাংশ নারী। দেশটির তিনটি রাজ্যে ৭৫ শতাংশের বেশি নারীর ধারণা এমনই। তুলনায় কম সংখ্যক পুরুষই এই কাজকে যুক্তিযুক্ত বলে মনে করেন। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সম্প্রতি সেখানে দেশজুড়ে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা-৫ চালানো হয়। সেই সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, স্ত্রীকে পেটানো স্বামীর পক্ষে কি যুক্তিযুক্ত? এ প্রশ্নের উত্তরে দেশের অন্তত ১৪টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৩০ শতাংশ নারীর উত্তর ছিল ইতিবাচক।

তারা মনে করেন, বিশেষ পরিস্থিতিতে স্ত্রীদের গায়ে স্বামীদের হাত তোলার মধ্যে যুক্তি আছে। অন্তত তিনটি রাজ্যে ৭৫ শতাংশেরও বেশি নারীর ধারণা, স্বামীরা যে তাদের স্ত্রীদের গায়ে হাত তোলে, এর মধ্যে যুক্তি রয়েছে। তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের ৮৪ শতাংশ ও কর্ণাটকের ৭৭ শতাংশ নারী বউ পেটানো স্বামীদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে মণিপুরে ৬৬ শতাংশ, জম্মু ও কাশ্মিরে ৪৯ শতাংশ, মহারাষ্ট্রে ও পশ্চিমবঙ্গে ৪৪ শতাংশ নারী মনে করেন স্ত্রীকে পেটানোর মধ্যে যুক্তি রয়েছে।

নারীদের একটা বড় অংশের দাবি, ঘর ও বাচ্চাদের অবহেলা করলে, শ্বশুরবাড়ির প্রতি অশ্রদ্ধা, বেশি মুখরা হওয়া, বিভিন্ন সন্দেহজনক কারণ, জৈবিক চাহিদা পূরণে অসম্মতি জানানো, স্বামীকে না বলে বাইরে যাওয়া, ঘরের কাজকর্ম না করা, ভালো খাবার তৈরি না করা ইত্যাদি কারণে স্বামীরা স্ত্রীদের গায়ে হাত তুলতেই পারেন। বউ পেটানো কি ঠিক? এই প্রশ্নে বউপেটানো স্বামীদের সমর্থনের তালিকায় সবার শেষে রয়েছে হিমাচলপ্রদেশ। সে রাজ্যের মাত্র ১৪.২ শতাংশ পুরুষ এবং ১৪.৮ শতাংশ নারী মনে করেন, কাজটা সঠিক। বাকিরা এই কাজকে ভুল বলেই মনে করেন।

নারীদের অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর এ বিষয়টিকে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিফলন বলে মনে করেন। তিনি বলেন, বিষয়টি নারীদের একাংশের মনের গভীরে প্রভাব ফেলেছে। ফলে তারা মনে করছেন, পরিবার ও স্বামীর সেবা করে যাওয়াটাই তাদের প্রধান কাজ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 33 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক