হোম
আন্তর্জাতিক

ভারতে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় জরিমানা দিতে হলো বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসানকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ

saif-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসান: ভিসা ফুরিয়ে যাওয়ায় আটকা পড়েন কলকাতায় ভারত সফরে এসে ভিসা শেষ হয়ে যাওয়ায় জরিমানা দিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাইফ হাসানকে। বাংলাদেশ দলের বাকিরা ফিরে গেলেও তাকে কলকাতায় থেকে যেতে হয়েছিল ভিসা শেষ হয়ে যাওয়ার কারণে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের মাধ্যমে জরিমানার টাকা জমা দেওয়ার পরে ভারত ছাড়ার ছাড়পত্র নিয়ে আজ বুধবার তিনি ঢাকা রওনা হচ্ছেন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। বিমানবন্দরে যাওয়ার আগেই তিনি লক্ষ্য করেন যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভারত সফরের আগে দলের বাকিদের যখন ভিসা করানো হয়, তার আগে থেকেই সাইফ হাসানের ভারতীয় ভিসা করানো ছিল কারণ তিনি কয়েক মাস আগে ভারতে গিয়েছিলেন। সেই ভিসার মেয়াদ যে দুদিন আগেই শেষ হয়ে গেছে, সেটা কেউই খেয়াল করেন নি। যখন বিষয়টা তার নজরে আসে, তারপর দলের ম্যানেজারকে জানাতেই তিনি কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে যোগাযোগ করেন। দলের ম্যানেজার যখন আমাকে বিষয়টা জানান, তখনই আমরা কলকাতায় এফ আর আর ও-তে [বিদেশী রেজিস্ট্রেশন অফিস] যোগাযোগ করি। সেখানে অনলাইনে জরিমানার টাকা জমা করার পরে তারা মি. হাসানকে এক্সিট পার্মিট দিয়েছেন। সেটা নিয়ে তিনি বুধবার বিমান ধরবেন,” বিবিসি বাংলাকে বলছিলেন উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। উপদূতাবাসের সূত্রগুলো বলছে সাইফ হাসানকে জরিমানা হিসাবে জমা দিতে হয়েছে তিনশো মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় পরিবর্তন করলে ২১ হাজার টাকার কিছুটা বেশি। কলকাতা এফ আর আর ও-র ওয়েবসাইট জানাচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত থাকার জন্য তিনশো ডলার জরিমানা দিতে হয়, তবে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ মাত্র একশো টাকা।

কলকাতা বিমাবন্দরের ইমিগ্রেশনের সূত্রগুলি বলছে সাইফ হাসানকে বিমানবন্দরে আটকে দেয়া হয় বলে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। তিনি বিমানবন্দরে আসার আগেই ভিসার মেয়াদ শেষ হওয়ার ব্যাপারটা নজর করেন আর তার পরে কলকাতার বিদেশী নাগরিক রেজিস্ট্রেশন দপ্তরের মাধ্যমে ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়। ওই সূত্রগুলি বলছে, বাংলাদেশের জাতীয় দল খেলতে এসেছে ভারতে। এরকম দলের সদস্যকে বিমানবন্দরে আটকিয়ে রাখার প্রশ্নই ওঠে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 14 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 21 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক