শামসুল হক,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
আগামী ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেই সফল করার লক্ষে ২৪জুন বুধবার দিনাজপুরের বোচাগঞ্জে অবহিত করণ সভা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত।
এ অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান, বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লাইসুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. আব্দুল্লাহ ইবনে এনাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. বাহারাম হাসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শামসুল আলম, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম প্রতিনিধিসহ স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল চিকিৎস ও স্বাস্থ্য সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৮জুন সকাল ৮টা থেকে থেকে ১১মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টি ও অন্ধত্ব দুর, হাম, ডায়রিয়া সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সরকারের নেয়া এ পদক্ষেপ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।