শামসুল হক,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মোস্তাফিজুর হত্যা মামলায় ১৬জুন মঙ্গলবার মরহুম মোস্তাফিজুরের সাবেক স্ত্রী টিকটকার শিল্পীকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত ১৫ জুন রাতে মোস্তাফিজুরের বড় ভাই মাহাফুজুর রহমান শিল্পীসহ ৫জনকে আসামী করে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং-০৭।
এবিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গত ১৫ জুন ২০২৬ ইং তারিখে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে গুরুত্ব আঘাত প্রাপ্ত হবে মোস্তাফিজুর মৃত্যুবরণ করেন। আমাদের তদন্তে ফুটে উঠেছে তার সাবেক স্ত্রী শিল্পী বেগম গত ১৪ জুন মোস্তাফিজুরের ডিএন অটো মিলের গদি ঘরে ঢুকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে মোস্তাফিজুরকে আঘাত করে।
গুরুত্বর আঘাত প্রাপ্ত মোস্তাফিজকে রাত আনুমানিক ৯টার সময় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। মোস্তাফিজুরের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে রেফার্ড করে। আমাদের ধারনা হচ্ছে ২য় স্ত্রী শিল্পী বেগম তার উপর ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ১৫জুন প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা শিল্পীকে পুলিশ হেফাজতে নিয়েছিলাম।
প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের মূলরহস্য উদঘাটনের জন্য আসামীর বিরুদ্ধে আদালতে ৭দিনের রিমান্ড আবেদন দাখিল করা হয়েছে। আসামী রিমান্ডে আসলে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।