হোম
অর্থনীতি

বিরামপুরে আমন ধান কাটা মাড়াই শুরু। কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষক।

ডাঃ নূরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

শস্য ভান্ডার খেত দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা আমন ধানের ক্ষেত সোনালী রঙে সেজেছে সারা মাঠ । ফসলের মাঠ দেখে কৃষকের মনে আনন্দের দোলা বইছে কিন্তু কারেন্ট প্রকার আক্রমণে কিছু সংখ্যক কৃষকের সে আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে।

আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে । এক সপ্তাহ পরে পুরো দমে ধান কাটা মাড়াই শুরু হবে। স্বর্ণা -৫ ধান কাটা মাড়াই শুরু হয়েছে। কয়েকদিন পরে শুরু হবে অন্যান্য জাতের ধান ,এমনটি বলেছেন কৃষকেরা। কৃষক আলতাব, আনোয়ার, মানিক জানান, ফসল ভালো হলেও কারেন্ট পোকার আক্রমণে অনেকের ক্ষেতের ধান নষ্ট হয়েছে । কীটনাশক প্রয়োগেও কারেন্ট প্রকার দমন করা সম্ভব হয়নি। ৪ নং দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের জাহিদুল ইসলামের প্রায় ২৫ বিঘা জমির ধান কারেন্ট পোকার আক্রমণে ধ্বংস হয়েছে বলে জাহিদুল ইসলাম জানান । তিনি আরো জানান ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ এবং উপজেলা কৃষি অফিসের লোকজনও পরিদর্শন করেছেন এবং উন্নত মানের ওষুধ স্প্রে করার পরও পোকা দমন করা সম্ভব হয়নি । এছাড়াও এলাকার অনেক কৃষকের জমির ধান কারেন্ট পোকার আক্রমণে বিনষ্ট হয়েছে বলে জানা গেছে।

কীটনাশক ব্যবহারে পোকা দমন না হওয়ায় কৃষকরা আক্ষেপে বলেন বালাই নাশক ওষুধ আসল না নকল তাদের সন্দেহের তীর ছুড়ে বালাইনাশক কোম্পানিগুলোর দিকে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় সাথে কথা বললে তিনি সঙ্গে সঙ্গে বিরামপুর কৃষি উপসহকারী রবিউল ইসলাম রবিকে মাঠ পরিদর্শনে পাঠান। পরিদর্শন শেষে কৃষি উপসহকারী রবিউল ইসলাম রবি জানান, এবছর প্রায় এলাকাতেই কারেন্ট প্রকার আক্রমণ লক্ষ্য করা গেছে তবে আমরা পরামর্শ দিচ্ছি পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য। তবে জাহিদুল ইসলামের ধান ক্ষেতের কারেন্ট পোকার আক্রমণের থেকে রক্ষার জন্য তিনি ব্যবস্থা নিতে বিলম্ব করেছেন ফলে তার ছয় থেকে সাত বিঘা জমির ধান কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান এলাকাটি আমার নয় উপসহকারী জান্নাতুল ফেরদৌস সীমা ম্যাডামের। সীমা ম্যাডামের সাথে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং জানান এলাকাটি আমার নয়। একাধিক কৃষকের অভিযোগ মাঠ পর্যায়ে উপ-সহকারীরা কখন আসে যায় আমরা জানি না এবং তাদেরকে চিনিও না।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কুমার কৃষ্ণ জানান কৃষকদের পোকা দমনের জন্য স্প্রে করার নিয়ম না জানার কারণে দুই একজনের জমির ধান নষ্ট হয়ে গেছে। কারেন্ট পোকা দমন করার জন্য ধানের গোড়ায় স্প্রে না করে তারা ধান গাছে কীটনাশক স্প্রে করেছেন। বিরামপুর উপজেলায় ১৭ হাজার ৪ শত ৪৫ হেক্টর জমিতে স্বর্ণা -৫ এবং সুগন্ধি ব্রী- ৩৪ ধান আবাদ হয়েছে।

কৃষকের সাথে আলাপে জানা যায় বিঘা প্রতি ধান ১৮ থেকে ২০ মণ পর্যন্ত হতে পারে । তবে এক বিঘা জমিতে রোপন থেকে ঘরে তোলা পর্যন্ত প্রায় ১৩ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে । ধানের বাজারের মূল্যে ধান বিক্রি করে হয়তো তাদের উৎপাদন খরচ উঠবে। লাভ শুধু ধানের খড়, এমনটাই বলছেন কৃষকেরা। গো-খাদ্য হিসেবে খড়ের চাহিদা বেশি । দামও ভালো পাওয়া যায়। তবে কারেন্ট পোকার আক্রমণের খড় গরু মহিষ ভক্ষণ করে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক