হোম
আন্তর্জাতিক

বিজেপির দাবি আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ করা হোক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০১৯ ১২:৫৫ অপরাহ্ণ

mknewsbd

ফাইল ছবি

করিমগঞ্জের অবস্থান বাংলাদেশের একেবারে সিলেট সীমান্ত ঘেঁষে। আসামের বরাক উপত্যকার অন্তর্গত করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি রাখার দাবি নিয়ে সেখানে দানা বাঁধছে নতুন বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর একশো বছর আগে সিলেট সফরের সময়ে করিমগঞ্জেও গিয়েছিলেন। সেই ঘটনার শতবার্ষিকী উৎযাপনের সময়ে দাবি উঠেছে, তিনি সিলেটকে ‘শ্রীভূমি’ বলে বর্ণনা করেছিলেন, তাই করিমগঞ্জের নতুন নাম হোক শ্রীভূমি। দাবিটা যেহেতু জোরালোভাবে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক তাই বিশ্লেষকদের অনেকেই এতে রাজনীতি দেখছেন। তারা বলছেন যেভাবে নানা শহরের ইসলামিক নাম যেভাবে বিজেপি ক্ষমতায় আসার পরে বদলানো হয়েছে, সেই একই ভাবনা এখানেও কাজ করছে।

asam-picture-mknews

asam-picture-mknews

১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর পা রেখেছিলেন করিমগঞ্জ শহরে। সেখানে একটি সভা করে তারপরে গিয়েছিলেন সিলেটে। গবেষকরা মনে করেন শ্রীহট্ট বা সিলেট সফরকালেই কাউকে সম্ভবত অটোগ্রাফ দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন মমতাবিহীন কালস্রোতে, বাঙলার রাষ্ট্রসীমা হোতে, নির্বাসিতা তুমি, সুন্দরী শ্রীভূমি। অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয় তাই করিমগঞ্জের নাম পাল্টিয়ে রবীন্দ্রনাথের বর্ণনা অনুযায়ী শ্রীভূমি করার দাবি উঠেছে। মঙ্গলবার একটি সভায় ওই দাবিকে জোরালোভাবে তুলে ধরেন হোজাইয়ের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব।

আসামে বিজেপির এক সভায় বক্তৃতা দিচ্ছেন দলের নেত্রী স্মৃতি ইরানি

আসামে বিজেপির এক সভায় বক্তৃতা দিচ্ছেন দলের নেত্রী স্মৃতি ইরানি

তার কাছে জানতে চেয়েছিলাম কেন নাম বদলের দাবি তিনি তুললেন। বরাক উপত্যকার বেশিরভাগ মানুষই সিলেটি। তাই সিলেটের সঙ্গে তাদের একটা আবেগ জড়িয়ে আছে। কিন্তু যখন পুরো সিলেট আর ভারতের থাকল না, শুধু করিমগঞ্জ অঞ্চলটা এদেশে এল, তখন থেকেই বরাকের মানুষের একটা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে সিলেটকে নিয়ে। আমি ওই অনুষ্ঠানে যখন করিমগঞ্জে গিয়েছিলাম, অনেকেই আমাকে জানিয়েছিলেন যে রবীন্দ্রনাথের করিমগঞ্জ পদার্পনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানানোর সবথেকে ভাল উপায় হবে যদি তাঁর বর্ণনা অনুযায়ী করিমগঞ্জের নাম যদি শ্রীভূমি রাখা যায়। সেজন্যই তাদের দাবিটিকে আমি পূর্ণ সমর্থন জানানোর কথা বলেছি,” বলছিলেন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। এই দাবি নিয়ে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলেও মি. দেব জানিয়েছেন। করিমগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পদার্পণের শতবার্ষিকী উদযাপন কমিটির যে সভা থেকে তিনি এই দাবি তুলেছিলেন, সেখানে হাজির ছিলেন আরেক বিজেপি নেতা মিশনরঞ্জন দাস। তিনিও বলেছেন যে দাবিটির সঙ্গে তিনি সহমত এবং তারাও এই দাবী জানাবেন সরকারের কাছে। তবে বিশ্লেষকদের একাংশ আর বরাক উপত্যকার সাংস্কৃতিক সংগঠনগুলি বলছে করিমগঞ্জের নাম বদলের প্রসঙ্গটি রাজনৈতিক দাবি।

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য বিজেপি এই দাবি তুলেছে বলে অভিযোগ করা হচ্ছে।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক গৌতম দত্ত বিবিসিকে বলেন, “আসামের বাঙালীরা এখন একটা মহাসঙ্কটের মুখোমুখি। এন আর সির মাধ্যমে ১৯ লক্ষ মানুষ, যাদের মধ্যে সিংহভাগ বাঙালী, তারা রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। এই সময়ে একটা প্রান্তিক শহরের নাম বদলের প্রস্তাব দেওয়াটা একেবারেই অপ্রাসঙ্গিক। আসল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই করিমগঞ্জের নাম বদলের প্রস্তাব তোলা হয়েছে। আমরা সংগঠনগতভাবে এর বিরোধিতা করছি। তিনি বলেন,ডিটেনশান ক্যাম্পগুলোতে কয়েকশো হিন্দু বাঙালী বন্দী রয়েছেন, যারা মারা যাচ্ছেন বন্দীশিবিরে, তাদেরও অনেকে হিন্দু বাঙালী। শিলাদিত্য দেবদের দল বা তিনি নিজে কী করছেন সেই বিষয়ে – তারা তো হিন্দুদের কথা বলেন সবসময়ে? বিশ্লেষক ও দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক অরিজিৎ আদিত্য মনে করছেন যে এর আগেও যেভাবে নানা শহরের ইসলামিক নাম বদল করেছে বিজেপি, এটাও সেরকমই একটা প্রচেষ্টা।

রবীন্দ্রনাথের দোহাই দিয়ে বিজেপি করিমগঞ্জের নাম বদলের দাবি জানাচ্ছে।

রবীন্দ্রনাথের দোহাই দিয়ে বিজেপি করিমগঞ্জের নাম বদলের দাবি জানাচ্ছে।

শিলাদিত্যবাবুদের মনে রাখা উচিত যে এই নাম পাল্টানোর যে রাজনীতি তার দল শুরু করেছেন, তার সঙ্গে স্থানীয় আবেগ জড়িয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কারও কাছে কোনও ইঙ্গিত নেই যে করিমগঞ্জের নাম বদলের প্রস্তাব স্থানীয় মানুষদের মধ্যে থেকে এসেছে। তাহলে কেন নাম বদল? একটাই কারণ – করিমগঞ্জ নামটার মধ্যে করিম শব্দটা আছে আর তার সঙ্গে ইসলামের যোগসূত্র। ২০২১ এর নির্বাচনের আগে তারা একটা হাওয়া তৈরি করতে চাইছেন বলে মনে হচ্ছে ।

করিমগঞ্জের নাম বদলের দাবীকে সমালোচনা করেছে কংগ্রেস দলও। কিন্তু নাম বদল নিয়ে তিনি রাজনীতি করছেন বলে যে সমালোচনা হচ্ছে শিলাদিত্য দেবের, সেই বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে যে রাজনীতি দেখছেন, তারা দেখতে পারেন। কিন্তু আমি কোনও রাজনীতি করি নি। আমি একটা দলের বিধায়ক ঠিকই, কিন্তু আমার বাবারও সিলেটে জন্ম। তাই আবেগ আমারও আছে। আর রবীন্দ্রনাথের দেওয়া বর্ণনা অনুযায়ী একটা সুন্দর জেলার সুন্দর নাম হবে এটাই চেয়েছি। হোজাইয়ের এই বিজেপি বিধায়কের ভাষণ বা বক্তব্য নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। আসামে এন আর সি প্রক্রিয়া চলাকালীন কথিত বাংলাদেশী অবৈধ মুসলমানদের নিয়ে তার মন্তব্যকে ঘিরে বারে বারেই বিতর্ক হয়েছে। তার ফেসবুকে পেইজ থেকে করা নানা পোস্ট থেকে যে কটূক্তি আর ঘৃণামূলক বক্তব্য ছড়ানো হয়েছিল, তা অতি সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে বিশ্বের বৃহত্তম অনলাইন অ্যাক্টিভিজমের ওয়েবসাইট ‘আওয়াজ।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 18 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 23 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 23 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 24 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক