হোম
অপরাধ

বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে তাহিরপুরে ফেইসবুকে পোস্ট করায় দোকান লুটের অভিযোগ

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করার বিরোধের জের পোস্টদানকারীর দোকান ঘর লুট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক বিএনপি নেতার ছেলে ও তার লোকজনের বিরুদ্ধে।

‎‎এ ঘটনাটি ঘটেছে গত ১৯ আগষ্ট মঙ্গলবার দিবাগত-রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া গ্রামের। বিষয়টি জানাজানির পর উপজেলা জুড়েই লোকমুখে বইছে  আলোচনা আর সমালোচনার ঝড়।  অভিযুক্ত উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া গ্রামের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক শাবনুর(২৪)। এ ঘটনায় গতকাল বুধবার রাতে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রজব আলী(২৫) বাদি হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

‎অভিযোগ সূত্রে জানাযায়, ঘটনার কিছুদিন পূর্বে এনামুল হক শাবনুরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের রজব আলীর কথা কাটাকাটির একপর্যায়ে শাবনুরের পিতা হাফিজ উদ্দিন  বিএনপির বড় নেতা পরিচয় দিয়া রজব আলীকে মারধরের চেষ্টা করে। বিগত ৫ আগষ্টের পর বিএনপিকে সুসংগঠিত করতে বর্তমান উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শুরু হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কমিটির সভাপতি প্রার্থী হয় শাবনুরের পিতা হাফিজ উদ্দিন।

কিন্তু হাফিজ উদ্দিন  আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে জড়িত থাকায় রাজনীতি থাকায় রজব আলীর ফেইসবুক আইডিতে শাবনুরের পিতা হাফিজ উদ্দিনের আওয়ামীলীগ এর রাজনৈতিক ছবি সম্বলিত পোস্ট করে।  যাতে লিখা ছিল দলের লোক দলে নাই। নামধারী লোক পদ নিয়ে টানাটানি। এসব বলে সময় এখন আমাদের পরে রজব আলীর ফেইসবুক পোস্ট দেখে হাফিজ উদ্দিনের ছেলে শাবনুর, হাফিজ উদ্দিনের বড় ভাই আমছু মিয়ার ছেলে আমির উদ্দিন (৪০)সহ তার আত্নীয় স্বজনরা রজব আলীকে মারধরের চেষ্টা করে। এবং পোস্ট ডিলেট করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়।

পরে প্রাণ ভয়ে রজব আলী তার ফেইসবুক আইডি থেকে পোস্টটি ডিলিট করে। কিন্তু থেমে নাই!বিএনপি নেতা হাফিজ উদ্দিনে ছেলে, ভাতিজা ও আত্নীয় স্বজনরা। এরই জের ধরে গত ১৯ আগষ্ট মঙ্গলবার দিবাগত-রাত আড়াইটার সময় শাবনুর, আমির উদ্দিনসহ ৮/১০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র   নিয়ে রজব আলীর বাড়িতে থাকা দোকান ঘরে হামলা চালায়।  এ সময় দোকানের দাপাটের টিন কেটে ঘরে ডুকে শাবনুর ও আমির উদ্দিন। পরে দোকানে ঘুমে থাকা রজব আলীর ছোট ভাই ইমান আলী(২০) হাতে-পা রশি দিয়া বেঁধে ফেলে রাখে। পরে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৪৫ হাজার টাকা, ১ টি ৩২ ইঞ্চি এলইডি টিভি যাহার বাজার ৩২ হাজার টাকা এবং প্রায় ৫৫ হাজার টাকার তেল, সাবান, সিগারেট, বিস্কুট ইত্যাদি মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেল জুলুম কাটা নির্যাতিত একজন বিএনপি কর্মী। সবাই জানে। আমার ছবি দিয়ে আওয়ামী লীগ সাজিয়ে রজব আলী ফেইসবুকে পোস্ট করে। এনিয়ে দুজনের মধ্যে ভুলবোঝাবুঝি হলে স্থানীয় লোকজন তা শেষ করে দেয়। এখন আমার ছেলে ও ভাতিজার বিরুদ্ধে তার দোকান লুটের যে অভিযোগ তুলে তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। এরকম কোন ঘটনাই ঘটেনি।

এর সাথে আমার ছেলে ভাতিজা বা আমার কোন আত্নীয় স্বজন জড়িত না। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে রজব আলী নামের এক যুবক একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 14 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 20 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 6 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »