সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি করা হয়েছে। জানা গেছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থল বন্দর। এ বন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত ভুটান ও নেপালে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি রপ্তানি হলেও বর্তমানে নেপালে জুট রোল (পাটের সুতা বা পিন্ড) রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে ১৬৬ মে.টন জুট রোল নেপালে রপ্তানি করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার দিনভর পন্যবাহী ট্রাকগুলো বন্দরে তাদের আনুষ্ঠানিকতা শেষ করে নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। মোট ১৬৬ মেট্রিক টন জুট রোল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বন্দরের কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাবান্ধা রুট ব্যবহার করে নেপালে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের চাহিদা প্রতিনিয়ত ব্যাপক হারে বাড়ছে। সঠিক অবকাঠামো ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত মোঃ আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব।এতে বন্দরের চাঞ্চললতা ফিরে পাওয়ার পাশাপাশি রপ্তানিতে বাড়বে বৈদেশিক আয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||