হোম
ক্রিকেট

বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে আজ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং গাজী টিভি। প্রথম টি-টোয়েন্টি জেতায় আজ সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তামিম ইকবাল, মমিনুল হক সৌরভরা।

যেখানে শতভাগ জয় আছে সফরকারীদের। নাঈম শেখ, সৌম্য সরকারদের দাপটে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে টাইগাররা পৌঁছে গেছে ৮ উইকেট এবং ৭ বল হাতে রেখেই। দ্বিতীয় ম্যাচেও তাই একাধিপত্য দেখাতে চাইবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টি-টোয়েন্টির শততম ম্যাচ হওয়ায় গতকালের জয়টা বাংলাদশের জন্য একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে। কুড়ি ওভারে নিজেদের প্রথম ম্যাচটাও টাইগাররা খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৬ সালে খুলনায় অনুষ্ঠিত সে ম্যাচ ৪৩ রানে জয় পেয়েছিল শাহরিয়ার নাফিসের নেতৃত্বাধীন বাংলাদেশ। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার পর গতকালই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

চার ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ওয়েসলে মাধেভেরের উইকেট পেলেও ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি সাকিবের।প্রথম টি-টোয়েন্টি জেতায় আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে পেস অ্যাটাকের বৈচিত্রতার কথা ভেবে তাসকিন আহমেদ কিংবা রুবেল হোসেনের যেকোন একজনকে একাদশে নিতে পারে ম্যানেজম্যান্ট।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলঃ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক