হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ সরকার হটস্পট ধরে লকডাউনের কথা ভাবছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২০ ৮:৩৫ অপরাহ্ণ

BD-lock down-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশ সরকার হটস্পট ধরে লকডাউনের কথা ভাবছে। ছোট ছোট এলাকাভিত্তিক লকডাউন কার্যকর করার কথা । বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন এলাকা বা ক্লাস্টার ভিত্তিক লকডাউনের একটি পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য রবিবার উপস্থাপন করা হবে। বিভিন্ন এলাকায় সংক্রমণের হার বিবেচনায় নিয়ে পাড়া, মহল্লা বা ছোট ছোট এলাকাভিত্তিক এসব লকডাউন কার্যকর করা হতে পারে বলে সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

সংক্রমণের ম্যাপিংঃ বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন  সংবাদ মাধ্যমকে বলছেন, আইইডিসিআরের কাছে সারাদেশের পজিটিভ রোগীদের সংখ্যা আছে। সেখানে সংক্রমণের হার অনুযায়ী বিভিন্ন এলাকা চিহ্নিত করা হচ্ছে। সংক্রমণের মাত্রা অনুযায়ী ম্যাপিং করা হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকা বলে চিহ্নিত করা হচ্ছে। লাল হচ্ছে যেখানে সংক্রমিত রোগীর সংখ্যা অনেক বেশি। হলুদ এলাকা হচ্ছে যেখানে মাঝারি ধরণের ঝুঁকি রয়েছে, হয়তো কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা অনেক বেশি। যেখানে সংক্রমণ বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন, সেটা সবুজ এলাকা হতে পারে বলে তিনি জানান।

তিনি বলছেন, এভাবে রোগীদের যদি এলাকাভিত্তিক চিহ্নিত করে পৃথক করা যায়, তাহলে সংক্রমণ ছড়ানো যেমন বন্ধ হবে, তেমনি রোগীর সংখ্যাও নিয়ন্ত্রণ করা যাবে। প্রাকৃতিকভাবে এই মহামারি চলে যাবে, তেমন কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফলে এভাবেই মহামারিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এখন সেরকম একটি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানান। ঢাকায় টোলারবাগে, বাসাবোয় যখন সংক্রমণ পাওয়া গিয়েছিল, তখন কিন্তু এলাকাভিত্তিক বেষ্টনী তৈরি করে লকডাউন বেষ্টনী তৈরি করা হয়েছিল। শিবচরেও কয়েকটি বাড়ি বা মহল্লা ভিত্তিক সেটা করা হয়েছিল।

সেটাই এখানে করা হবে। যেহেতু রোগীর সংখ্যা অনেক বেড়েছে, কাজেই সেই তুলনায় (এলাকা) একটু বড় হবে। কিন্তু গোটা থানা বা গোটা জেলা এখানে বেষ্টনীর মধ্যে আসবে না। এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি, তবে যতদূর জানি, হয়তো কোন একটা ওয়ার্ডের কোন একটা ব্লক, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়, সেখানে চারদিকে একটা বেষ্টনী করা হবে। সেখানে চলাচল নিয়ন্ত্রণ করা হবে, বলছেন মি. হোসেন।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বাস্তবায়ন এলাকাভিত্তিক লকডাউন প্রসঙ্গে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কিছুদিন এটা নিয়ে আমরা কাজ করেছি। বিভিন্ন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে একটি পরিকল্পনা তৈরি করে রবিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। কীভাবে কী করা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেবেন, তার নির্দেশনায় আমরা পরবর্তী ব্যবস্থা নেবো। তিনি জানান, এখানে ম্যাপিং করা হচ্ছে, কীভাবে কোন এলাকা লকডাউন করা হবে, তার প্রক্রিয়া কী হবে, সেসব নিয়ে বেশ কিছু সুপারিশ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ও নির্দেশনা পাওয়া গেলে সেটা বাস্তবায়ন করা হবে।

তিনি বলছেন, এলাকাভিত্তিক চলাচলে যদি আমরা কৌশল নিতে পারি, তখন সেখানে চলাচল কম হবে, ফলে সংক্রমণও কম হবে। এখন ঢাকার কথা যদি ধরেন, সব এলাকায় তো একরকম সংক্রমণ নেই। সুতরাং সব তো একরকম করা যাবে না। কোথাও বেশি আছে, কোথাও কম। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছি। বাংলাদেশের সরকার এমন সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে, যখন টানা কয়েকদিন ধরে বাংলাদেশে প্রতিদিন দুই হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও মেডিসিনের করোনা ভাইরাসে সংক্রমিত দেশের তালিকায় ২০ নম্বরে রয়েছে বাংলাদেশ। শনিবার পর্যন্ত দেশটিতে ৬৩ হাজার ২৬ জন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৮৪৬ জনের। দুইমাসের বেশি সময় ধরে বাংলাদেশে সাধারণ ছুটি থাকার পর গত ৩০শে মের পর থেকে আর ছুটি বাড়ানো হয়নি। অফিস, গণপরিবহন ও দোকানপাট খুলতে শুরু করেছে। কিন্তু সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আবার কঠোর পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এলাকা ভিত্তিক লকডাউনের এই প্রস্তাব সামনে এসেছে।

কীভাবে কাজ করবে এই এলাকাভিত্তিক লকডাউনঃ আইইডিসিআরের উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলছেন, যেসব এলাকার বাসিন্দারা কোভিড-১৯ শনাক্ত হবেন, তারা বাসায় বা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকবেন অথবা হাসপাতালে যাবেন। যাদের কোয়ারেন্টিনে থাকার কথা, তারা সেভাবে থাকবেন। আর অন্য বাসিন্দারা যে ঘর থেকে একদম বের হতে পারবেন না, তা নয়। কিন্তু তাদের চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে। তবে বাইরে থেকে কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। কেউ প্রবেশ করার চেষ্টা করলে তাদের সতর্ক করা হবে। তিনি জানান, সরকার, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরা মিলে এই ব্যবস্থাটি নিশ্চিত করবেন।

প্রথম পর্যায়ে অল্প কিছু এলাকায় এটি করা হবে। সেখানে সাফল্য বা সীমাবদ্ধতা দেখে পর্যায়ক্রমে সারা দেশে করার পরিকল্পনা আছে। কিন্তু কোন একটি এলাকা লকডাউনের মধ্যে এলে, সেই এলাকা দিয়ে অন্যরা কীভাবে যাতায়াত করবেন? সেসব এলাকায় যাদের অফিস বা কর্মক্ষেত্র রয়েছে, তাদের ক্ষেত্রেই বা কী হবে? মুশতাক হোসেন বলছেন,বড় বড় রাস্তা, যা অন্যান্য বাসিন্দারা ব্যবহার করবেন, সেটি বন্ধ করা হবে না। হয়তো চারদিকে রাস্তা আছে, তার মাঝখানের অংশটুকু বেষ্টনীর ভেতরে থাকবে। রাস্তার অপর পাশ হয়তো আরেকটি বেষ্টনীর ভেতর থাকবে। তিনি জানাচ্ছেন, যারা নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের চলাফেরার ক্ষেত্রই বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হবে। অন্যান্য বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী বাইরে বের হওয়া বা প্রবেশ করার অনুমতি দেয়া হবে। জরুরি সংস্থার কর্মীরা বিনা বাধায় যেতে পারবেন। তবে কীভাবে এসব নিয়ন্ত্রণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

এলাকাভিত্তিক লকডাউন প্রসঙ্গে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এলাকাভিত্তিক লকডাউনের বাস্তবায়ন ও তার প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্ত সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। এর মাঝে গত শুক্রবার থেকে কক্সবাজার পৌরসভাকে রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে ২০শে জুন পর্যন্ত এলাকাটি লকডাউন থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 12 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 18 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 18 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 19 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 19 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 19 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক