হোম
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে মিয়ানমার কেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারছে না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০১৯ ৭:০৯ পূর্বাহ্ণ

Rohingga-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের অনিশ্চিত ভবিষ্যৎ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজী করানোর জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল গত দু’দিন (বুধ ও বৃহস্পতিবার) যাবৎ উখিয়ার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে আলোচনা করলেও কোন লাভ হয়নি। সেই পুরনো ইস্যুতেই আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা। মিয়ানমার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বা আসিয়ানভূক্ত দেশগুলোর ১৫ সদস্যের একটি যৌথ প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের সঙ্গে আলোচনা চালায়। এই প্রতিনিধি দলে নয়জন সদস্য ছিলেন মিয়ানমারের এবং আসিয়ান প্রতিনিধি দলে ছিলেন ছয়জন। মিয়ানমার প্রতিনিধি দলে নেতৃত্বে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক। গণহত্যার অভিযোগে দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিচার শুরু হওয়ার কয়েকদিন পরেই এই দুটো প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বললো। মিয়ানমার আসিয়ানের অন্য সদস্য দেশগুলোকে দেখাতে চায় যে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চেষ্টা করছে। মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গাদের প্রস্তাব দিয়েছে যে মিয়ানমারে তাদের জন্য দুটি অভ্যর্থনা কেন্দ্র’ তৈরি করা হয়েছে। দেশে ফিরে গেলে তাদেরকে কিছুদিন সেখানে রাখা হবে এবং পর্যায়ক্রমে তাদের বাড়িতে ফিরতে দেয়া হবে।
সেজন্য তাদের ‘ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড’ দেয়া হবে অস্থায়ীভাবে। এরপর রোহিঙ্গাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। কিন্তু রোহিঙ্গারা এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, মিয়ানমার আবারো সেই পুরনো খেলা খেলছে। মিয়ানমারের কাছে বক্তব্য তুলে ধরেছেন রোহিঙ্গা শরণার্থীদের একজন প্রতিনিধি রফিক। তিনি সংবাদদাতাকে বলেছেন, সম্প্রতি জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিপক্ষে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা গণহত্যার তদন্ত নিয়ে তৎপর হয়েছে।

একজন রোহিঙ্গা নারী।

একজন রোহিঙ্গা নারী।

এসব বিষয় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর জন্যই মিয়ানমার প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে এসেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, রোহিঙ্গারা মনে করে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে চায় না। সেজন্য তারা নানা টালবাহানা এবং সময় ক্ষেপণের আশ্রয় নিয়েছে। আমাদের বাপ-দাদা সবাই ওখানকার। আমাদের এখানে থাকতে ইচ্ছা করে না। কিন্তু নিরাপত্তা না হলে আমরা কিভাবে ফেরত যাব? প্রশ্ন তোলেন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মি:রফিক। মিয়ানমার প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক বিষয়ক কমিশনার মাহবুব তালুকদার বলেন, রোহিঙ্গারা ফিরে যেতে রাজী এবং সে কথা তারা জানিয়েছে। তবে রোহিঙ্গারা তাদের নিরাপত্তা এবং অধিকার চায়।মি:তালুকদার বলেন,তারা (মিয়ানমার দল) রোহিঙ্গাদের দাবি শুনে গেছে। এরপর দেশে ফিরে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। গত বছর যে আলোচনা হয়েছিল,এ সফর সেটার ধারাবাহিকতা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেবার প্রচেষ্টা এরই মধ্যে দুই দফা ব্যর্থ হয়েছে। তৃতীয় দফায় আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা করছে বাংলাদেশ সরকার। শরণার্থী বিষয়ক কমিশনার বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকার আলোচনা অব্যাহত রেখেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 13 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 18 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 18 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 19 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 19 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 19 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক