হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিধর চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের ৪৬ বছর অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে দেশটির সঙ্গে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের সভায় কৃষিমন্ত্রী বলেন, গত ৪৬ বছরে দু’দেশের সম্পর্ক ও সহযোগিতা অনেক দূর এগিয়েছে, পৌঁছেছে অনন্য উচ্চতায়। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এখন চীন।

দেশের বিভিন্ন খাতের উন্নয়নে আর্থিকসহ নানা ধরনের সহায়তা করছে দেশটি। সুদূর অতীত থেকেই প্রাচীন চীনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক ছিল উল্লেখ করে তিনি বলেন, আধুনিককালে বঙ্গবন্ধুর মাধ্যমে দু’দেশের যোগাযোগ গড়ে ওঠে। ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরে গিয়েছিলেন তিনি।

চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্কের ভিত্তি স্থাপন করেন বঙ্গবন্ধু। ঢাকা-বেইজিং বাণিজ্য সম্পর্ক দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমদানির সবচেয়ে বড় উৎস এখন চীন, তবে ব্যাপক বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে বাংলাদেশ। এ অবস্থা কমিয়ে আনতে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে উভয় দেশকে।

স্ট্র্যাটেজিক ইস্যু হিসেবে নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিক কারণে তাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে বেইজিংয়ের সহযোগিতা প্রয়োজন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বক্তব্য রাখেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 16 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 22 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক