হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টার্ফ রিপোর্টার ঢাকা থেকেঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশ ভাল আছে, নিরাপদে আছে। তাই নতুন করে বিধি নিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে সাভারের থানারোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেই সভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা, সাউথ আফ্রিকা এবং ওমিক্রন আক্রান্ত দেশ থেকে যারা আসবে তাদের আটচল্লিশ ঘন্টা আগে করোনা পরীক্ষা করে দেশে আসতে হবে। এদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। মন্ত্রী অরো জানান, সীমান্তেও আমাদের পরীক্ষা যোরদার করেছি। ঢাকায় অনেকগলো হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তারা নিজ খরচে এসব সেন্টারে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। তার বাইরেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এয়ারপোর্টে স্ক্রিনিং ব্যবস্থা যোরদার করা হয়েছে। ল্যাবটি অনেক বড় করা হয়েছে। আগে ২ হাজার স্কোয়ার ফিটের ল্যাব ছিল।

এখন ৩০ হাজার স্কোয়ার ফিটের ল্যাব করা হয়েছে। দেশের সকল হাসপাতাল এবং আইসিও প্রস্তুত রাখা হয়েছে। দেশের সকল জেলা ও উপজেলার হাসপাতালে চিঠি দিয়ে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। ৮ হাজার নার্স ও ৪ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। টিকা কর্মসূচী বেগবান করা হয়েছে। ৭ কোটি প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। প্রায় ৪ কোটির কাছাকাছি ২য় ডোজ টিকা দেয়া হয়েছে। ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। মাস্ক পরতে হবে। স্বাস্থ্য বিধি মানতে হবে।

মন্ত্রী বলেন, যারা বিদেশে বিশেষ করে আফ্রিকায় আছেন তাদেরকে আহবান করবো তারা এ মূহুর্তে দেশে না আসলে ভাল হয়। দেশকে নিরাপদে রাখতে হবে। তারা যেখানে আছে সেখানেই থাকেন দেশকে নিরাপদে রাখেন।মন্ত্রীর সাথে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 20 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 20 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 21 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক