হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে সকল  অফিস খুলে দিয়ে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত অযৌক্তিক সচেতন মহল মনে করছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ

BD-Bus-fare 80%.mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে সকল  অফিস খুলে দিয়ে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত অযৌক্তিক সচেতন মহল মনে করছেনঃ অনেকে মনে করেন, ভাড়া ৮০ শতাংশ বাড়ালেও ধারণক্ষতার অর্ধেক যাত্রী বহন করার নিয়ম মানবে না পরিবহন শ্রমিকরা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি শনিবার শেষ হয়েছে। ফলে আগামিকাল অর্থাৎ রোববার থেকে সব অফিস খুলে যাচ্ছে। যদিও দেশটিতে সংক্রমণের মাত্রা এখন বেশ উর্ধ্বমুখী। এরই মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, বাসগুলো তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে পারবে।

সব অফিস খুলে দিয়ে বাসে অর্ধেক যাত্রী বহন করার এ সিদ্ধান্ত এক ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে আশংকা করছেন অনেকেই। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পলিয়া খানম। প্রতিদিন তেজগাঁও থেকে শ্যামলী যাতায়াত করতে হয় অফিসের জন্য। আগে যেখানে খরচ হতো প্রতিদিন ৫০ টাকা এখন সেটি ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলে তার আশংকা। আগামিকাল থেকে সব অফিস খুললেও গণপরিবহন শনিবার পর্যন্ত বন্ধ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যারা এতোদিন ঢাকার বাইরে ছিল, গণপরিবহন বন্ধ থাকায় তারা কিভাবে আগামিকাল অফিসে যোগ দেবে?

সব অফিস খুলে দিয়ে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত অযৌক্তিক বলে বর্ণনা করেন মিস খানম। তিনি বলেন, আমার মনে হয়, গণপরিবহন খুলে দিয়ে তার দুই-তিন পরে অফিস খোলা উচিত ছিল। অফিসও অর্ধেক-অর্ধেক খোলা উচিত ছিল। প্রত্যেকবারই গভর্মেন্ট একই কাজ করেছে – গাড়ি বন্ধ রেখেছে, অফিস খুলে দিয়েছে। জনগণকে ঘোড়ার মতো টেনে নিয়ে আসছে। একদিকে সকালে ঠিক মতো অফিসে যাবার চিন্তা, অন্যদিকে প্রায় দ্বিগুণ ভাড়া। এ দুটো বিষয় মিলিয়ে অনেকের মাঝে চরম উদ্বেগ এবং ক্ষোভ তৈরি হয়েছে। যাত্রী ভাড়াসহ বিভিন্ন ইস্যুতে যাত্রীদের অধিকার নিয়ে কথা বলেন যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক। তিনি মনে করেন, এখন যে ৮০% ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, সেটি স্বাভাবিক সময়ে কমে আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।যে সঙ্কট বা অজুহাতে দেশে গণপরিবহনের ভাড়া বাড়লে সেটা স্বাভাবিক সময়েও কমানোর কোন নজির নেই। এটা স্বাভাবিক সময়েও কমানোর সক্ষমতা সরকারের থাকবে বলে আমার মনে হয় না,বলেন মিঃ হক।

সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত দেয়া হয়েছে। মালিক পক্ষ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ না করে ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অনেকেই মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেটি নিশ্চিত করা যায়নি। সড়ক পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হকের আশঙ্কা হচ্ছে, একদিকে যাত্রীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে, অন্যদিকে বাসগুলোতে আগেরও মতোই গাদাগাদি করে যাত্রী বহন করা হবে।

আমাদের অতীত অভিজ্ঞতা বলে, ভাড়াটা আদায় করতে কার্পণ্য করবে না। কারণ আমাদের চালক সর্বস্ব পরিবহন ব্যবস্থা। চালকরা ভাড়াও আদায় করবে, আবার বলবে আমি অর্ধেক যাত্রী নিতে চাচ্ছিলাম কিন্তু জোর করে যাত্রী উঠে গেছে, বলেন মিঃ হক।এদিকে মালিকপক্ষের সাথে বৈঠকের পর বিআরটিএ’র চেয়ারম্যান ইউসুব আলী মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাসগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করেছে কিনা সেজন্য বিআরটিএ’র ভ্রাম্যমাণ দল সেটি পর্যবেক্ষণ করবে। তবে তার এই কথায় যাত্রী ও বিশ্লেষকরা আশ্বস্ত হতে পারছেন না। কারণ অতীতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাসগুলো বেশি ভাড়া আদায় করলেও সেটির বিরুদ্ধে বিআরটিএর তেমন কোন পদক্ষেপ দেখা যায়নি বলে যাত্রীদের অভিযোগ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 22 hours আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 2 days আগে

রুহিয়ায় চায়ের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 3 days আগে

বোচাগঞ্জের চাঞ্চল্যকর মোস্তাফিজুর হত্যা মামলায় সাবেক স্ত্রী টিকটকার শিল্পী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা:স্বপ্নে জয়ী হলেও বাস্তবে চরমভাবে পরাজিত হয়েছিলাম।
নাগরিক ভাবনা 3 days আগে

সীমান্ত হত্যা ও পুশ ইন কাম্য নয়।
আন্তর্জাতিক 3 days আগে

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক