হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেবে বিআরটিসি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেবে বিআরটিসি। রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বিআরটিসি’র বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়ার দাবির প্রেক্ষিতে শুক্রবার সকালে তার বাসভবন থেকে ভিডিওবার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। সেতুমন্ত্রী বলেন, পরিবহন ভাড়ায় ছাড়ের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্তে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

পহেলা ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মি. কাদের জানান, শুধুমাত্র সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বিআরটিসি বাসে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা শিক্ষার্থীরা পাবেন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে শিক্ষার্থীরা ভাড়ায় কোন ছাড় পাবেন না। তবে ভ্রমণের সময় শিক্ষার্থীদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের ছবি যুক্ত বৈধ পরিচয় পত্র সাথে রাখতে হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক হয়। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করা হবে কিনা, সেবিষয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই ঐ বৈঠক শেষ হয়। এ মাসের শুরুতে বাংলাদেশের সরকার ডিজেল ও কোরোসিনের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে ধর্মঘট পালন করে পরিবহন মালিক-শ্রমিকরা। এরপর পরিবহন মালিক-শ্রমিকদের সাথে বৈঠক করে জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে গণপরিবহনের ভাড়াও বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।

এর কয়েকদিন পর থেকেই গণপরিবহনে অর্ধেক ভাড়া, হাফ পাস এর দাবিতে ঢাকাসহ কয়েকটি এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশে প্রায় সব এলাকাতেই বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার একটা রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে এসেছে, তবে এটির কোন আইনি ভিত্তি কখনোই ছিল না। নভেম্বরের শুরুতে বাসের নতুন ভাড়া নির্ধারণ করার পর বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারছেন না – অনেক জায়গা থেকে শিক্ষার্থীদের এমন অভিযোগ পাওয়া যায়।

পরে হাফ ভাড়ার দাবিতে ঢাকাসহ কয়েকটি জেলা শহরে পরপর কয়েকদিন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ছাড় দেয়ার বিষয়টি আলোচনার জন্য বিআরটিএ’তে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা সহ সংশ্লিষ্ট পক্ষগুলো শনিবার আবার একটি বৈঠক করবে। পরিবহন মালিক-শ্রমিকরা সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল হয়ে যেন ইতিবাচক সিদ্ধান্ত নেয়, সেই আহ্বান জানান মি. কাদের।

পরিবহন মালিক সমিতি কী বলছে?
তবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিআরটিসি শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেয়ার সিদ্ধান্ত নিলেও বেসরকারি বাস কোম্পনিগুলোর ক্ষেত্রে এই প্রশ্ন যৌক্তিক নয় বলে মন্তব্য করেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, বেসরকারি খাতে অর্ধেক ভাড়া কার্যকর করা কীভাবে সম্ভব? বিআরটিসি বাস সরকার ভর্তুকি দিয়ে চালায়, তারা চাইলে শিক্ষার্থীদের কম ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে পারে। কিন্তু বেসরকারি খাতের জন্য এটি সম্ভব নয়।”

শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা হলে সারাদেশের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মি. এনায়েতউল্লাহ। বাংলাদেশে এমন অনেক বাস মালিক রয়েছে যাদের হয়তো একটা বা দুইটা বাস রয়েছে, যারা খুব সামান্য লাভ করে এই ব্যবসা থেকে। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিতে হলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। পরিবহন মালিক- শ্রমিক সমিতির এই নেতা বলেন, “বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে। তাদের সবার জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা হলে ঢাকা সহ সবগুলো জেলা শহরে এর প্রভাব পড়বে, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 14 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 21 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক